বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়ার পিতা মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মিয়ার পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বুধবার বাদ এশা ব্রুকলীন বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদে তসবি-তাহলিম ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসী। 
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারি রুহ উল্ল্যাহ। দল মত নির্বিশেষে সব শ্রেণির লোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
৩১শে জানুয়ারী মঙ্গলবার চট্টগ্রামে হালিশহরের একটি হাসপাতালে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর।
আব্দুল কাদের মিয়া তার মরহুম বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপবাসী সহ ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টার কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes