নিউইয়র্কে ম্যানহাটন বিএনপির আহবায়ক কমিটি : ওয়াদুদ আহবায়ক, জামিল সদস্য সচিব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগরস্থ (উত্তর) ম্যানহাটন ব্যুরো কমিটি গঠন করা হয়েছে। গত ৪ঠা ফেব্রুয়ারী আপার ম্যানহাটনের পলাশ রেষ্টেরেন্ট অনুষ্ঠিত ম্যানহাটন বিএনপির এক কর্মী সভায় নিউইযর্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন এই কমিটি ঘোষনা করেন।
সভায় আব্দুল ওয়াদুদ তালুকদারকে আহবায়ক ও জিয়াউল আহমদ জামিলকে সদস্য সচিব করে ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়ার যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইসমাইল (নোয়াখালী), সেলিম উদ্দিন (ফেনী), আব্দুল এ হেলাল (সিলেট), কবির হোসেন (ঢাকা), যুগ্ম সদস্য সচিব শাহাব সিদ্দিক (সিলেট)। সদস্য মানিক আহমদ, মিসেস কাওছার ভূইযা, খলিলুর রহমান, মাসুদ রানা, রোমান রহমান, ফয়েজ আহমদ, ফরহাদ হোসেন, সিয়াম আরাফাত, জিয়াউর রহমান, মাসুদুল ইসলাম, দেওয়ান রানা চৌধুরী ও দিদার চৌধুরী, হাবিব জুহেল, সালাহ উদ্দিন।
বিএনপির নিউইয়র্ক মহানগর (উত্তর) এর যুগ্ম আহবায়ক ও ম্যানহাটন ব্যুরো সমন্বয়ক মানিক আহমদের সভাপতিত্বে ও জিয়াউল আহমদ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন ও প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল হক খালিশদার, যুগ্ম আহবায়ক সৈয়দ গৌছুল হোসেন, আহবায়ক কমিটির সদস্য শাহ কামাল উদ্দিন, লিয়াকত আলী, মোহাম্মদ ইসমাইল, সেলিম উদ্দিন, সোলেমান হোসেন, সিদ্দিক আহমদ উল্লাস। বক্তব্য রাখেন সেলিম উদ্দিন, সালাহ উদ্দিন, কবির হোসেন, শাহবাব সিদ্দিক প্রমুখ।
এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে অধিনস্থ সকল শাখা কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
