নিউইয়র্ক রাজ্য কর্মচারিদের সন্তানের জন্য ১২ সপ্তাহের সবেতন ছুটি
জাহিদা আলম : নিউইয়র্ক রাজ্য সরকারের ১০ হাজারের বেশি কর্মচারি আসছে সপ্তাহ থেকেই নতুন সুবিধা পাচ্ছেন। গভর্নর ক্যাথি হকুলের নিশ্চিত করেছেন, আসছে মঙ্গলবার থেকে সন্তানের জন্য মা-বাবার ১২ সপ্তাহের পূর্ণ বেতনে ছুটি পাওয়ার বিষয়টি কার্যকর হবে।
রাজ্য গভর্নরের অফিস থেকে জানানো হয়, ইউনিয়নের আওতায় নয় এমন সর্বপর্যায়ের কর্মচারিরা এ সুবিধা পাবেন। এমনকি পালিত সন্তানের জন্যও বাবা-মা ১২ সপ্তাহের সবেতন ছুটি পাওয়ার যোগ্য হবেন। পর্যায়ক্রমে নিউইয়র্কের এক লাখ ৭০ হাজারের বেশি ইউনিয়নভুক্ত কর্মচারির জন্যও এ সবিধা সম্প্রসারিত করা হবে। কালেক্টিভ বারগেনিং পদ্ধতিতে ইউনিয়নভুক্ত কর্মচারিদের জন্য সুবিধাটি বাস্তবায়ন করা হবে।
গভর্নর ক্যাথি হকুল এক বিবৃতিতে বলেন, আমাদের কমর্চারিদের সন্তান দেখাশোনা এবং পে-চেকের মধ্যে একটিকে বেছে নেয়ার সংগ্রাম করতে হবে না। নিউইয়র্ক এমন মানবিক উদ্যোগ বাস্তবায়িত করে আমেরিকার মধ্যে অগ্রবর্তী কাজ করছে।
এই প্রথমবারের মতো নিউইয়র্ক রাজ্য সরকারের কর্মচারিরা শিশু সন্তান দেখাশোনার ১২ সপ্তাহের সবেতন ছুটি পাচ্ছেন। এর আগে রাজ্য কর্মচারিরা সন্তান দেখাশোনার জন্য আংশিক বেতনে ছুটি গ্রহণের সুবিধা ছিল। গত স্টেট অব ইউনিয়ন বক্তৃতায় গভর্নর হকুল কর্মচারিদের সুবিধা প্রদানের জন্য ঘোষণা দিয়েছিলেন। রাজ্য ও ফেডারেল সরকারের চাকরি বিধিমালা সমন্বয় করে সন্তান পালনে হিমশিম খাওয়া বাবা-মায়ের জন্য এ সবেতন ছুটি বাস্তবায়ন করা হচ্ছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল