সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র লোগো ব্যবহারে বিধিনিষেধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সংগঠনের লোগো ও নাম ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করে অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের কার্যকরি পরিষদ, নবগঠিত উপদেষ্টা ও ট্রাস্টি পরিষদের সদস্যরা।

স্থানীয় সময় ১৫ই জানুয়ারি বুধবার সন্ধ্যায় জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে আয়োজিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আর. সি টিটোর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সম্মানিত ট্রাস্টি আব্দুল জব্বার খান মুরাদ, রিয়াজ উদ্দীন কামরান, সম্মানিত উপদেস্টা মোঃ মেহবুব, মামুন আহমেদ, সাবেক সহ সভাপতি মুকুল হক, শাহনেওয়াজ কোরেশী, কার্যকরি পরিষদের সহ-সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তি, শরিফুল খালিসদার, সহ সম্পাদক সামুন মাহমুদ, দপ্তর সম্পাদক অপু সিং, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ সাহা।
আয়োজিত যৌথ সভায় সংগঠনের আগামি দিনের কর্মসুচি চুড়ান্ত করার হয় বলে জানান সাধারন সম্পাদক আর. সি টিটো। তিনি বলেন, অনেকেই সংগঠনের অনুমতি ব্যতিরেকে লোগো ও নাম ব্যবহার করছে। তাই বিষয়টি যৌথ সভায় উত্থাপিত হলে বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষে সবাই মতামত দেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল