একুশের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে গুলশান ট্যারেসে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা শহীদ বেদিতে পুষ্পার্পন এবং শ্রদ্ধাঞ্জলী জানায়।
জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, জাপার সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, জাপার যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাপার যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মোতালেব, সদস্য মোহাং মাসুদ, সদস্য আবদুল আউয়াল মুন্না প্রমুখ উপস্থিত থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তারা বলেন, আজ সেই ১৯৫২ সালে সালাম, রফিক, বরকতসহ অনেকে নিজের বুকের তাজা রক্ষ ঢেলে দিয়ে আমাদের মাতৃভাষা এনেছেন। আমাদের আজ শপথ নিতে হবে আমাদের মায়ের ভাষাকে অসম্মান করা যাবে না। প্রবাসে সকল বাঙালী পরিবারে তাদের পারিবারিক ভাষা হবে বাংলা। হবেই এই দেশে জন্ম গ্রহণ করা ছেলে-মেয়েরা আমাদের মায়ের ভাষা বাংলা বলতে পারবে। বাংলা হউক প্রতিটি ঘরে ঘরে আমাদের পরিবারের ভাষা।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
