Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চট্রগ্রাম সমিতির ওয়েব সাইট উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: February 25, 2023 | 1:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব নেয়ার পর তাদের প্রতিশ্রুতি অনুযায়ী চট্রগ্রাম সমিতির কার্যক্রমকে ডিজিটাল ভাবে সাধারন সদস্যদের কাছে পৌছে দেয়ার প্রচেস্টা হিসেবে সংগঠনের জন্য একটি অত্যাধুনিক ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারী ২০২৩ রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে সমিতির প্রধান কার্যালয়ে এই ওয়েব সাইটটি উদ্বোধন করা হয়। এ সময় সমিতির সাবেক ও বর্তমান অনেক নেতৃবৃন্দের পাশাপাশি আজীবন ও সাধারন সদস্য সহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। উক্ত ওয়েব সাইটের মাধ্যমে যেকোন কেউ সমিতির কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারবেন, চট্রগ্রামবাসীরা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন, সমিতির নিয়মিত হিসাব সম্পর্কেও অবগত হতে পারবেন যা প্রদর্শনীর মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করেন অন্তবর্তীকালীন কমিটির অন্যতম সদস্য জনাব নুরুল আনোয়ার। এই ওয়েব সাইটের মাধ্যমে সংগঠন এবং সদস্যরা উপকৃত হবেন বলে সকলেই আসা প্রকাশ করেছেন।

একই সময়ে সংগঠনের পক্ষ থেকে যৌথ ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং চট্রগ্রাম -৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম উদ্দীন আহমদের স্মরনে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্রগ্রাম সমিতি সাবেক সাধারন সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক কোষাধ্যক্ষ ও অন্তবর্তীকালীন কমিটির আরেকসদস্য মীর কাদের রাসেলের পরিচালনায় অনুস্টিত উক্ত যৌথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, সাবেক সাধারন সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটিরসদস্য মেহবুবর রহমান বাদল, সাবেক উপদেস্টা ও নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, আজীবন সদস্য ও সাবেক ট্রাষ্টি বোর্ডের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ খোরশেদ খন্দকার, সাবেক নির্বাচন কমিশনার রুহুলআমিন হোসেন, বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, অন্তবর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য আহসান হাবীব, সমিতির সাবেক কর্মকর্তা ও রাজনীতিবিদ হেলাল মাহমুদ এবং সাবেক সহ সভাপতি মাসুদ সিরাজী প্রমুখ এবং স্বরচিত কবিতা পাঠ করেন অন্তবর্তীকালীন
কমিটির অন্যতম সদস্য নুরুল আনোয়ার। দোয়া পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতে ইউ এস এর
মহাসচিব জনাব মোহাম্মদ সেলিম উদ্দীন এবং কোরান তেলোয়াত করেন মাহবুবুর রহমান।

 

সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষার প্রসারের উপর গুরুত্বারোপ করেন এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২১ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস ঘোষনা করায় এই বিল যারা স্পন্সর করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিশেষ করে এই বিলের কো স্পন্সর বাংলাদেশের চট্রগ্রামেরই বংশোদ্ভুত কাউন্সিল মেম্বার শাহানা হানিফের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এছাড়া বক্তারা সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোসলেম উদ্দীনের বর্নাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরিশেষে সভার সভাপতি জনাব আবু তাহের তার বক্তব্যে সকল চট্রগ্রামবাসীকে সংগঠনের সদস্য হওয়ার উদাত্ব আহবান জানান এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে নৈশ ভোজে অংশ গ্রহনের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দোগেআয়োজিত কুইন্স প্যালেসে সম্মিলিত একুশ উদযাপনে উপস্থিত হয়ে অস্থায়ী শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পণ করেন অন্তবর্তীকালীন কমিটির কর্মকর্তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV