Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপির ৬ নেতার লন্ডন মিশনঃ ঢাকার সাথে আলোচনা করে কমিটি দেবার আশ্বাস তারেক রহমানের; নিউইয়র্কে তাৎক্ষনিক সভায় ক্ষোভ প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: March 3, 2023 | 11:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র বিএনপির ৬ শীর্ষ নেতা বৈঠক করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেষ্ঠ পুত্র তারেক রহমানের সাথে। লন্ডনের স্থানীয় একটি হোটেলে ১ মার্চ এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনগামী নেতারা হলেন, বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মিল্টন ভুইঁয়া, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইঁয়া, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দীন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ।তারা জানিয়েছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনই ছিল প্রধান ইস্যু। তারা তারেক রহমানকে বলেন, দলকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বিএনপির পূর্নাঙ্গ কমিটি প্রয়োজন। সরকার বিরোধী আন্দোলন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে একক প্লাটফর্ম থেকে কাজ করতে হবে। গত এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে কোন কমিটি নেই। দলকে সংগঠিত করতেই কমিটি প্রয়োজন। তারা তারেক রহমানকে বলেন, আপনি যে কমিটি দেবেন তা আমরা মাথা পেতে নেব। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মিরা আপনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাবে। তারেক রহমান তাদের বক্তব্য মনোযোগের সাথে শোনেন। তারেক রহমান নেতাদের বলেন, সবাইকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। এখন পদপদবীর নিয়ে চিন্তা করলে চলবে না। দেশকে বাঁচাতে ও দেশনেত্রীকে রক্ষা করতে আন্দোলনের বিকল্প নেই। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি অবশ্যই গঠন করা হবে। ঢাকার সাথে আলোচনা করে কমিটি গঠন করা হবে।
লন্ডনে অবস্থানরত মিল্টন ভূইঁয়া বলেন, দলের গুরত্বপূর্ন বিভিন্ন বিষয় নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা আমরা বলেছি। আমরা পদপদবী নিয়ে লবিং করিনি। আমরা সবাই একবাক্যে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেবার অনুরোধ করেছি। তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে আমাদের কথা শুনেছেন এবং কমিটি দেবেন বলে জানিয়েছেন। শিঘ্রই কমিটি দিবেন বলে আশ্বস্ত করেছেন তারেক রহমান। মিল্টন ভূইঁয়া বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে  আমরা সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলাম। তিনি এপোয়েন্টমেন্ট দেবার পর আমরা সাক্ষাৎ করতে লন্ডন গিয়েছি।
এদিকে, ৬ নেতার লন্ডন সফর নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মিদের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। লন্ডনের এই সফর নিয়ে তাৎক্ষনিক ক্ষোভ প্রকাশ করে ২৮ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে সভা করেছেন মোস্তফা কামাল পাশা বাবুল, কাজি আযম ও আনোয়ারুল ইসলামরা। তারা বলেছেন, ৬ নেতা যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিনিধি হিসেবে লন্ডন যাননি। তারা তাদের নিজেদের ব্যক্তিগত কাজে লন্ডন গিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটি ও নীতি নির্ধারণী নেতৃবৃন্দের কাছে আমাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্র বিএনপির ব্যপারে যে কোন সিদ্ধান্ত নেয়ার আগে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মনোভাব ও মতামত জানতে চেষ্টা করবেন।
তাৎক্ষনিক এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। সভাটি পরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম।
সভায় টেলিফোনে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মজিবুর রহমান মজুমদার ও সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট লন্ডন গমনকারী কতিপয় নেতার লন্ডন গমণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি এমদাদুল হক কামাল, নূর মোহাম্মদ, আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও শাহ আলম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV