নিউইয়র্কের লেখক আহবাব চৌধুরীর তৃতীয় বই মুক্ত মনের ভাবনা প্রকাশিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কের বিশিষ্ট লেখক ও কলামিষ্ট আহবাব চৌধুরী খোকনের তৃতীয় বই ‘মুক্ত মনের ভাবনা ‘এবারের ঢাকা একুশের গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে ।সম্প্রতি বই মেলায় অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করেন একুশের পদক প্রাপ্ত লেখক ও সাংবাদিক পাবেল রহমান ।
এই সময় বইটির প্রকাশক আব্দুল মুহিতসহ উক্ত অনুষ্ঠানে বেশ কয়েকজন লেখক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।আহবাব চৌধুরী খোকন মূলত একজন রাজনীতিবিদ ও সংগঠক হলেও তিনি নিয়মিত লেখালেখির সাথে যুক্ত ।স্থানীয ও জাতীয় সংবাদপত্রে তিনি নিয়মিত কলাম লিখে থাকেন ।আহবাব চৌধুরীর এবারের বইটি প্রকাশ করেছে সিলেটের জনপ্রিয় প্রকাশনী সংস্থা কৈতর প্রকাশন ।১২৬ পৃষ্টার এই বইটিতে লেখকের ৩২টি প্রবন্ধ স্থান পেয়েছে ।
আশা করি বইটি পাঠক মহলে সমাদৃত হবে ।মুক্ত মনের ভাবনা জ্যাকসন হাইটসের মুক্তধারা স্থলে পাওয়া যাবে ।উল্লেখ্য এর আগে ঢাকা উৎস প্রকাশনী সংস্থা থেকে ‘কালের ভাবনা ‘ও কৈতর প্রকাশন থেকে ‘জিরো পয়েন্ট ‘নামে লেখকের আরো দুটি বই প্রকাশিত হয়েছিলো। প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
