Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব তিথি পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: March 8, 2023 | 8:41 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ছয় মার্চ সোমবার শ্রী চৈতন্য  দেব এর আবির্ভাব তিথি  উপলক্ষে  ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে প্রবাসী   হিন্দুদের  উদ্যোগে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, জপমালা, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন, প্রসাদ বিতরন ইত্যাদি।

চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা ও বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বী মতানুযায়ী, ১৪৮৬ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি চৈতন্য দেব ফাল্গুনী পূর্ণিমার (দোল যাত্রা উৎসব) সন্ধ্যাকালে সিংহলগ্নে চন্দ্রগ্রহণের সময় পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রীজগন্নাথমিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন।

ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না। আলোচকরা আরো বলেন, ধর্মচর্চা মানুষকে পরিশুদ্ধ করে এবং অন্য ধর্মের মানুষের প্রতি সহনশীল হতে শেখায়। তাছাড়া ধর্ম নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে সহায়তা করে। তাঁরা আরো বলেন, ধর্মীয় চেতনা অন্তরে ধারন করলে জীবনকে অনন্য উচ্চতায় নেওয়া সম্ভব হয়।

ধর্মসভায় সম্মিলিত কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে।

কৃষ্ণ ভক্ত  সুমন মজুমদার, প্রদীপ  দে, মেরি দে, সুমি মজুমদার, দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রভীন ভিগ, সাতিন্দর ভিগ, নিতি কালসারিয়া, দীপা দে জয়া, ক্ষমা সরকার, রানা দাশ, সজল চক্রবর্তী, সুনীল দাশ প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

ধর্মসভায় অংশগ্রহনকারী ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ।

ধর্মসভা শেষে তাদের সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ