Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ শিশু একাডেমির “৭ই মার্চের গল্প শোনো”

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: March 8, 2023 | 8:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : “৭ই মার্চের গল্প শোনো”- শিরোনামে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উদযাপিত হয় ৭ই মার্চ, মঙ্গলবার । এ উপলক্ষ্যে সকাল ১১.০০ টায় বাংলাদেশ শিশু একাডেমি রোকনুজ্জামান খান দাদাভাই হলে আলোচনা, কবিতা আবৃত্তি, গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান প্রধান অতিথি ও কথাসাহিত্যিক আনিসুল হক মূল আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বত্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

প্রধান অতিথি তার বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে বলেন, ইতিহাসকে সঠিকভাবে জানতে হবে, ইতিহাসকে বুকে ধারণ করতে হবে ও জাতির পিতার আদর্শে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে ।
কথাসাহিত্যিক আনিসুল হক স্বাধীনতার ধারাবাহিক ও ঐতিহাসিক ঘটনাসমূহ , e½eÜzর সংগ্রামী জীবনের বিভিন্ন ঘটনা শিশুদের মাঝে প্রাণবন্তভাবে তুলে ধরেন।
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন তার বক্তবে নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এবং e½eÜz একই সত্ত্বা, বাংলাদেশকে জানতে হলে e½eÜz‡K জানতে হবে। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, দেশকে নিজের মায়ের মত ভালোবাসবে, তবেই e½eÜzর মতো ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।
বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় কবি নির্মলেন্দু গুন এর “ স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতাটি আবৃত্তি করে শোনান এবং অভিনেত্রী তানভীর সুইটি e½eÜzর “অসমাপ্ত
আত্নজীবনী” থেকে পাঠ করে শোনান ।
ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ ও  আলোচনা পর্ব শেষে বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে
অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ