নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এম.পি ১০ মার্চ ২০২৩ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ তাঁকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে মন্তব্য করে নারীর ক্ষমতায়নে সরকার গৃহিত বিভিন্ন পদক্ষেপ ও প্রকল্পের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন। বাংলাদেশকে নারীর ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে প্রতিমন্ত্রী জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী নারী ব্যাটালিয়নের ভূমিকা ও সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের অগ্রগতি ও অগ্রযাত্রায় নারীদের অবদান উল্লেখ পূর্বক নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার প্রণীত বিভিন্ন আইন ও সেগুলোর প্রয়োগ ও বাস্তবায়নের উদাহরণ দেন।
তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাব-মূর্তি আরো উজ্জ্বল করণে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো গতিশীল ও অর্থবহ করতে সকলের প্রতি আহ্বান জানান।
এসময় কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট কর্তৃক প্রদত্ত সেবাসমূহ সবিস্তারে বর্ণনা করেন এবং সেগুলো আরো সহজ ও ত্বরান্বিত করতে কনস্যুলেটের প্রতিশ্রুতি পূনঃব্যক্ত করেন। প্রতিমন্ত্রী কনস্যুলেটের সার্বিক সেবা কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরত সকলকে আহবান জানান। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য প্রতি মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এম.পি নিউইয়র্ক সফর করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি