Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

“বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় যেতে চায় দেশবিরোধীরা”: যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভায় প্রতিমন্ত্রী ইন্দিরা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: March 13, 2023 | 2:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বিদেশে বসে স্বাধীনতার বিরোধীতাকারী এবং দেশবিরোধীরা মিথ্যা প্রচার ও ষড়যন্ত্র করছে। এরা বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় যেতে চায়। এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ১১ মার্চ রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক নারী দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি সামছুদ্দীন আজাদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান আলী, কার্যনির্বাহী সদস্য শরীফ কামরুল আলম হিরা ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সাহানারা রহমান, সহ সভাপতি সেলিনা আজাদ, রৌশন বেগম ও জাহানারা আলী, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ নেত্রী মনিকা রায়, শাহরিন সুলতানা, সুরাইয়া হাসান ডনা, হালিমা আলী, হাসিনা বেগম, রাফি ইসলাম, নুরুন আলম, মনি বেগম, কানিজ ফাতিমা, তাসলিমা বেগম, কাইনা হাসান দরিন, আওয়ামী লীগ নেতা সাদেকুল বদরুজ্জামান পান্না, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয় সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পুরুষের পাশাপাশি নারীকে এগিয়ে আসতে হবে। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশী নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। সরকার নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জয়ী করতে প্রবাসী ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশে ও দেশের বাইরে বিভিন্ন নারী ভোটার ও সর্বস্তরের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র পৌঁছে দিতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, এম্বাসেডর ওসমান সিদ্দিকের আইনজীবী আমাকে আইনী নোটিশটি পাঠিয়েছেন। যখন ওয়াশিংটন পোষ্টে ড. মোহাম্মদ ইউনুসের সাফাই গেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ৪০ জনের বিবৃতি বিজ্ঞাপন আকারে প্রকাশ পেয়েছে, ঠিক তখনই ওসমান সিদ্দিক আমাকে আইনী নোটিশ পাঠিয়েছেন। তিনি বলেন, এম্বাসেডর ওসমান সিদ্দিকের আইনী নোটিশ ও ওয়াশিংটন পোষ্টের বিজ্ঞাপন একই সুত্রে গাঁথা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ