Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার বোর্ড অফ ট্রাস্টি এটর্নী মঈন চৌধুরী ফুলেল শুভেচ্ছায় সিক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: March 16, 2023 | 11:03 AM

ইউএসএসনিউজঅনলাইন.কম : সিলেটের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর নব নিযুক্ত বোর্ড অফ ট্রাস্টি এটর্নী মঈন চৌধুরীর সাথে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র শুভেচ্ছা বিনিময় গত ১৩ই এপ্রিল রবিবার নিউইয়র্কে মামা‘স পার্টি হলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রোকন হাকিম এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আজদু মিয়া তালুকদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটর্নী মঈন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক এর সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিউদ্দীন তালুকদার, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর বোর্ড অফ ট্রাস্টি ছদরুন নুর, বাংলাদেশ লো সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, হবিগঞ্জ সদর সমিতি সভাপতি মিয়া মোঃ আছকির, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক সভাপতি শেখ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সহ সভাপতি রেজাউল আজাদ ভূইয়া ও সাবেক উপদেষ্টা লিয়াকত আলী চেয়ারম্যান প্রমুখ।
জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র নব নিযুক্ত এটর্নী মঈন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির কার্যকারী পরিষদের সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, পূবালী ব্যাংকের ম্যানেজার মঞ্জু মিয়া চকদার, ওসমানীনগর অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাবেক সভাপতি বশির উদ্দিন, বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি লুৎফুর রহমান লাতু, এডভোকেট মিহির পাল চৌধুরী, এড. এ এফ এম মোঃ জুবায়ের হোসেন, ফয়সাল আহমেদ খান সাবেক সহ-সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর সমিতি, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও নাজনীন হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি আশফাকুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর মিয়া, হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ও সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহাগ আফসার, সদস্য তাজুল ইসলাম মানিক, সাবেক আইন মন্ত্রীর ভাগিনা আনিসুর রহমান ভূঁইয়া, আব্দুল গনি সুলতান, আবদাল হোসেন, জহুর আলী চৌধুরী, সাবেক বাংলাদেশ পুলিশ কর্মকর্তা এএসপি মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
প্রবাসে ও দেশে হবিগন্জ জেলার অসুস্থ ব্যক্তিদের রোগমুক্তি ও মৃত ব্যক্তিদের জন্য দোয়া এবং সংগঠনের সার্বিক কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহোল আমীন সিদ্দিক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ