Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বিএনপির নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহবায়ক কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতিসংঘের সামনে সমাবেশ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: March 23, 2023 | 6:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং গণমানুষের ভোটাধিকার আদায়ের দাবিতে জাতিসংঘের মহাসচিব বরাবর স্মারকলিপি পেশ ও নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর দক্ষিণ। ২১শে মার্চ ২০২৩ মঙ্গলবার দুপুর ৩ টায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব বদিউল আলম এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সফল সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, গোলাম ফারুক শাহীন, ফিরোজ আহম্মেদ, নিউইয়র্ক স্টেট বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহবায়ক আহবাব হোসেন চোধুরী খোকন, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহরাব হোসেন। মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার।
এই মানববন্ধন কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক এবং সর্বাত্তক সহযোগিতা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ।
মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উত্তরের যুগ্ন আহবায়ক এজিএম জাহাংগীর, সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা জাফর তালুকদার, মহানগর দক্ষিনের নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন জামালুর রহমান চৌধুরী, সুমন সরদার, কৃষিবিদ সোলায়মান, কামাল হোসেন হাওলাদার, আব্দুল মান্নান হোসেন। সাকাওয়াত আজাদ, তরিকুল ইসলাম প্রিন্স, জামাল হোসেন, মোঃমহসিন, ফারদিন রনি, রুবেল গাজী, মিজানুর রহমান মানিক, মোঃ দুলাল, লিটু মৃধা, মোঃ মিসাদ, মোঃ বাবুল, মোঃ আলামিন, মোঃ সোহেল, রুমা, উত্তরের সদস্য লিয়াকত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট বাংলাদেশের বর্তমান এই সংকটকালীন পরিস্থিতিতে জাতিসংঘের সদর দপ্তরে স্মারকলিপি পেশ এবং মানববন্ধন কর্মসূচি আয়োজনের জন্য নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দের প্রশংসা করে তাদেরকে ধন্যবাদ জানান। বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার স্থায়ী মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে বলে ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সারা বাংলাদেশের গণমানুষের দাবি বাংলাদেশে একটি নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যে আন্দোলন ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের “Take Back Banglsdesh”- আন্দোলনের চূড়ান্ত সফলতা অর্জিত না হওয়া পর্যন্ত নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে এই চলমান আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ