নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড ও গ্রোসারি সামগ্রী বিতরণ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম: পবিত্র রামাদানকে সামনে রেখে নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ মার্চ বুধবার হাইড্রো কিউবেক ও কাউন্সিলওমেন জুলি ঊন সহযোগিতায় এস্টোরিয়া ৩৬ অ্যাভিনিউ এলাকায় বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে এসব সামগ্রি বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক পিটার রোজ, কুইন্স টুগেদার পরিচালক জনাথন ফার্গাস, নিউইয়র্ক স্টেট সিনেটর অফিস স্টাফ মাহফুজুল ইসলাম, ডানিয়ালা জে কর্ডনরা, সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সভাপতি সফিক উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম শিমুল, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হোক চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য নুরুল হক, হারুন-উর-রশিদ, মাহমুদুল হাসান ও নাবিলা।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন কাউন্সিলওমেন জুলি ঊন সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পবিত্র মাহে রামাদানকে সামনে রেখে শতাধিক পরিবারের মাঝে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, কমিউনিটির অস্বচ্ছল মানুষের জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। তিনি এ সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ উদ্যোগে সার্বিক সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল