নিউইয়র্কে বর্ষবরণ হবে লায়লা হাসানের নেতৃত্বে, গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও কমলিনী মুখোপাধ্যায়
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে শতকন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে একুশে পদক প্রাপ্ত নৃত্য শিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসানকে। উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক জনের সামনে তার নাম ঘোষণা করা হয়। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই আয়োজনে গান গাইতে বাংলাদেশ থেকে আসবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা । কলকাতা থেকে আসবেন কমলিনী মুখোপাধ্যায়।
জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ১৯ মার্চ শতকন্ঠে বর্ষবরণের চতুর্থ মহড়ায় এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন লেখক ডাক্তার হুমায়ুন কবির ও সংগীত পরিচালক মহিতোষ তালকদার তাপস। হিমাঙ্কের নিচে এ আবহাওয়ার শতাধিক শিল্পী অংশগ্রহণ করে দশটি গান মহড়া দিয়েছেন।
আহবায়ক ও বর্ষবরণ উৎসবের প্রধান শিল্পীর নাম ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস বলেন, আমি তন্ময় হয়ে চার ঘন্টার মহড়া উপভোগ করেছি। আমি মুগ্ধ ও অভিভূত। আমাদের শত বিভাজনের মধ্যে এক হওয়ার মূল মন্ত্র বাঙালিয়ানা। সংস্কৃতি আমাদের একত্রিত করে। বিশাল ও মহৎ এই আয়োজনটি সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
লেখক ডাক্তার হুমায়ুন কবির বলেন, আমাদের প্রথম ও শেষ কথা আমরা বাঙালি। বিশ্বব্যাপী আমাদের এই বাঙালিয়ানা প্রকাশ করার সুযোগ পাওয়া যায় এমন বৃহৎ আয়োজনে। নানান প্রভাবে আমরা মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছি সংস্কৃতি আমাদের মানবিক করে তোলে। এই আয়োজন শত কন্ঠে হলেও এখানে যুক্ত হয়ে যাবে কোটি কন্ঠ এই প্রত্যাশা করি।
নিউইয়র্কে শতকন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক একুশে পদক প্রাপ্ত নৃত্য শিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসান বলেন, উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ মুত্তালেব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক জন মিলে আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি অশেষ সম্মানিত বোধ করছি। আহ্বায়ক হিসেবে আমি আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে ঐতিহাসিক এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে চাই। উত্তর আমেরিকার সকল অভিবাসীদের আমন্ত্রণ জানাই আগামী ১৪ ও ১৫ এপ্রিলের এ উৎসবে অংশগ্রহণ করার জন্য।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল