Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: March 26, 2023 | 10:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে ২৬ মার্চ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ম্যুরালের সামনে এদিন দুপুরে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রবাসী মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলীর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, সংগঠনের পৃষ্টপোষক মিয়া মো. দাউদ, পৃষ্টপোষক কাজী রবি উজ জামান, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, বখতিয়ার রহমান খোকন, অধ্যক্ষ ছানাউল্লাহ, হুমায়ূন কবির, নূরে আলম জিকু, কামাল উদ্দিন, শ্যামল কান্তি চন্দ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গুরু দাস রাজবংশি, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ গোপ, ফরিদা আক্তার, লস্কর জুয়েল, খলিলুর রহমান (রহমান), কর্পোরাল আব্দুল মতিন, সুবেদার সফি উল্লাহ, এমডি ইব্রাহীম, বদরুল হক, সাইফুল ইসলাম, এসএম একরাম উল্লাহ, আমিনুল ইসলাম চৌধুরী, এমডি মকবুল প্রমুখ।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আবৃত্তি করেন কবি সুধাংশু কুমার মন্ডল ও হীরা লাল দাস।
এসময় বক্তারা মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন উল্লেখ করে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। তারা বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV