Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

স্বাধীনতা দিবস উপলক্ষে আটলান্টিক সিটিতে উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: March 27, 2023 | 10:01 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৭ মার্চ, সোমবার দুপুরে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন” করা হয়েছে।

ওইদিন দুপুর সাড়ে বারোটায় (স্থানীয় সময়) সিটি হল (নগর ভবন) এর সন্মুখস্থ কোর্ট ইয়ার্ডে এই উপলক্ষে অনুষ্ঠানমালায় আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল প্রধান অতিথি হিসাবে স্বাগতঃ ভাষন দেন।

পবিত্র গীতা ও কুরআন থেকে পাঠের মাধ্যেমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ও শীলা আজিজের কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।

এই সময় ফ্ল্যাগ স্ট্যান্ডে সগর্বে পতপত করে উড়ছিল বাঙালির অহংকার লাল সবুজের জাতীয় পতাকা।

অনুষ্ঠানে আটলানটিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলানটিক সিটির অগ্নি নির্বাপন বিভাগের প্রধান স্কট ইভানস, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, সংগঠনের ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, বিএএসি সভাপতি শহীদ খান, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আটলানটিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার আহমদ, বিএএসজের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজামান, কমিউনিটি ব্যক্তিত্ব তৌহিদুল ইসলাম, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুতুবউদ্দীন এমরান, বিএনপি সভাপতি সৈয়দ কাউসার শাহীন ও সাধারন সম্পাদক মোঃ রহমান বাবুল, বেংগল ক্লাব সভাপতি মোঃ ফেরদৌস, বাংলাদেশ লায়নস ক্লাব সভাপতি কনক রাউথ, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আকবর হোসেনকে কমিউনিটির উন্নয়নে তাঁদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়।

মিমি নিমবো অনুষ্ঠান সঞ্চালণা করেন।অনুষ্ঠানে আটলানটিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,কাউন্সিলম্যান জেসি কার্টজ, কাউন্সিলম্যান প্রার্থী জেফ ডরসি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

মাননীয় মেয়র মার্টি স্মল তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদেরকে স্বাধীনতা দিবসের শুভেচছা জানান এবং আটলান্টিক সিটিতে বহুজাতিক সমাজ বিনির্মাণে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এসময় অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা “জয় বাংলা” শ্লোগানে অনুষ্ঠান প্রাংগন মাতিয়ে রাখেন।

“বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন” অনুষ্ঠানে জাতির গর্ব বীর মুক্তিযোদধাদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত ছিল বলে অনেকে মত প্রকাশ করেন।

আটলানটিক সিটির নগর কর্তৃপক্ষের মাল্টিকালচারাল সার্ভিসেস এই অনুষ্ঠানের আয়োজক ছিল।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV