Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

জাতিসংঘে জলবায়ু অভিবাসীদের সুরক্ষার জন্য জরুরি পদক্ষেপের আহ্বান জানাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: March 31, 2023 | 10:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : “সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দায়ী রাষ্ট্রগুলির বাধ্যবাধকতার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের জন্য অনুরোধ করে সর্বসম্মতিক্রমে গৃহীত রেজুল্যুশনে জলবায়ু পরিবর্তন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্থানচ্যুতির মধ্যে যোগসূত্রের বিষয়টি স্বীকৃত হয়েছে।” আজ ৩১ মার্চ জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৩ সালের আন্তর্জাতিক অভিবাসন সংলাপের অংশ হিসেবে আয়োজিত একটি প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের চরম ঝুঁকির কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব মোমেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাস্তুচ্যুতিসহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পরিবেশ, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং প্রশমন সংক্রান্ত কর্মসূচি অন্তর্ভুক্ত করে প্রণীত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা; জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রতিষ্ঠা এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কক্সবাজারে জলবায়ু অভিবাসীদের জন্য সবচেয়ে বড় আবাসন প্রকল্প “খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প” হাতে নিয়েছেন।
জলবায়ু পরিবর্তন এবং সংশ্লিষ্ট অন্যান্য দুর্যোগের কারণে বাস্তুচ্যুত ব্যক্তিদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অপর্যাপ্ত পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জলবায়ু অর্থায়নসহ অন্যান্য বৈশ্বিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান। এই প্রেক্ষাপটে তিনি সম্প্রতি চালু হওয়া বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০ বাস্তবায়নে আর্থিক সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান।
এছাড়া আজ পররাষ্ট্র সচিব জাতিসংঘ সদর দপ্তরে ডিপার্টমেন্ট অব পিস অপারেশন-এর আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্য-পিয়েরে লাখয়ার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে আন্ডার-সেক্রেটারি-জেনারেল বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত আন্তরিকতা এবং উচ্চ পেশাদারিত্বের সাথে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ সৈন্য ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে মর্যাদা লাভ করার জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। পররাষ্ট্র সচিব মোমেন জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত দপ্তরগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৃদ্ধির অনুরোধ করেন। প্রত্যুত্তরে আন্ডার-সেক্রেটারি-জেনারেল এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দিয়েছে।
বৈঠকে অন্যান্যদের মধ্যে পররাষ্ট্র সচিবের সঙ্গে স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ