নিউইয়র্কে ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো। গত ১৯ মার্চ রোববার উল্লেখযোগ্য সংখ্যক ছড়াকার ও সুধীজনের উপস্থিতিতে ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক করলেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম।
ছড়াটে আয়োজিত মাসিক ঘরোয়া ছড়াড্ডায় এই ছড়াগ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়। এবছরের ২৬ ফেব্রুয়ারি ছড়াটে-র মাসিক ঘরোয়া ছড়াড্ডার সূচনা হয়। এটি ছিলো দ্বিতীয়তম আসর। এবারের ছড়াড্ডাটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত কবি দিলওয়ারের বাসভবনে। সকল রকমের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অবিচলভাবে গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোসহ ছড়াটে-র সাথে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম। গুণগতমান বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর এমন সুন্দর ছড়াগ্রন্থ প্রকাশ করার জন্য সাধুবাদ ও অভিনন্দন জানান।
স্বাধীনতার মাসে অনুষ্ঠিত এই আসরের শুরুতে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান জানানো হয়। বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মৃদুল আহমেদ, আদিত্য শাহীন, মিনহাজ আহমেদ, মানিক রহমান, রিপন শওকত, শাহীন দিলওয়ার, সুমন শামসুদ্দিন ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। সর্বসম্মতিক্রমে পরবর্তী মাসের ছড়াড্ডার তারিখ নির্ধারিত হয় ৩০ এপ্রিল। সবশেষে সমবেতভাবে “ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা” দেশাত্মবোধক গানটি গেয়ে আসরের সমাপ্তি টানা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল