নিউইয়র্কে কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ পেলেন তৈয়েবুর রহমান হারুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: তৃতীয় বারের জন্য নিউইয়র্ক সিটির কুইন্স কমিউনিটি বোর্ড-৮ এর একজন মেম্বার হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন। মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড কর্তৃক আগামী দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন।

কমিউনিটি বোর্ড নিউইয়র্ক সিটির সকল কমিউনিটি বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় নতুন স্কুল নির্মিত হবে, কোন জোনে কত তলা ভবন হবে, কোথায় মদের দোকান হবে, সিটি বাজেটে অংশগ্রহণসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। তারা তাদের নিজেদের কমিউনিটির উন্নয়ন সাধনের জন্য সিটি চাটারকে নিজস্ব প্ল্যান দিতে পারে। মোহাম্মদ তৈয়েবুর রহমান হারু বাংলাদেশী তথা দক্ষিণ এশিয়ান কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








