Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: April 6, 2023 | 3:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের নতুন কমিটির অভিষেক, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি হলে গত ৪ এপ্রিল মঙ্গলবার এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সংগঠনের নির্বাচন কমিশনার মো. শামীম মিয়ার পরিচালনায় নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অভিষিক্তরা হলেন : সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি প্রফেসর আমিনুল হক চুন্নু, মনিকা ডি মন্ডল ও শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু, সহ সাধারণ সম্পাদক মোঃ আলী মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজীরুল ইসলাম, প্রচার সম্পাদক মসনুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ সাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলি রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ পাশা, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক আবু সাঈদ মোঃ শাহরিয়া চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেইন, সাদস্যিক সম্পাদক রুবেজ সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা রহমান ইতি, কার্যকরী সদস্য মোহাম্মদ আবিদ হোসেন মোল্লা, মোহাম্মদ আবু ফজর, শাহজাহান শফিক, হুমায়ূন কবির সোহেল, মোঃ আনোয়ারুল আলম ভূঁইয়া, চৌধুরী এম. মুমিত তানিম, সালাহ উদ্দিন ও মোহাম্মদ মাসুদ বেগ।
সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু এবং ইভেন্ট কমিটির সদস্য সচিব গোলাম মোহিতের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বশীর মিয়া। এর আগে প্রথম পর্বে সভাপতিত্ব করেন ইভেন্ট কমিটির আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি আমিনুল হক চুন্নু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আহিয়া, আব্দুস সহিদ, মাহবুব আলম, সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার মোঃ শামীম মিয়া, কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবু কায়ছার চিস্তি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইদ আশরাফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মামুন’স টেউটোরিয়ালের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শেখ আল মামুন, আহাদ এন্ড কোঃ এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আহাদ আলী সিপিএ, সার্জেন্ট বিলাল ইসলাম, আলহাজ্জ কফিল আহমেদ চৌধুরী, জালাল উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, কমিউনিটি এক্টিভিস্ট মখন মিয়া, সদর উদ্দিন, আফজল আলী, মাহবুবুর রহমান চৌধুরী, রেজা আব্দুল্লাহ, সাংবাদিক শামীম আহমেদ, শফিকুল ইসলাম, এমবি তুষার প্রমুখ।
শপথ গ্রহণের আগে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ পর্বটি পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার ছোট মেয়ে সাদিয়া এবং ফাতিমা। প্রতিযোগিতায় ৩২ জন ছেলে-মেয়ে অংশ নেয়। বিচারকদের মধ্যে ছিলেন মোহাম্মদ ফোফানা, আব্দুর রহমান, সৌমারে, সিনা সালেহ, ইমান মাহমুদ।

অনুষ্ঠানে ২২ বছর ধরে নিষ্ঠার সাথে সংগঠনের দায়িত্ব পালনের জন্য সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান ফারুককে লাইফ টাইম এয়ার্ড প্রদান করা হয়। তার পক্ষে তার মেয়ে মারিয়াম তৌফিক এয়ার্ড গ্রহন করেন।
ইফতারের আগে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা জানান, গোল্ডেন প্যালেসের বিশাল হলটি কানায় কানায় ভর্তি ছিল। বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ ৩ শতাধিক অতিথিকে ইফতারিতে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সার ছিল মার্কস হোম কেয়ার, স্পন্সর স্টারলিং ডায়গনস্টিক সেন্টার, আহাদ এন্ড কোঃ, খলিল বিরিয়ানী, এ রব দলা মিয়া এন্ড আনয়ারুন নাহার ফাউন্ডেশন, গোল্ডেন প্যালেস এন্ড কাটারিং এবং পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েল এস্টেট।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তারা কমিউনিটির কল্যাণে সহযোগিতাসহ সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তারা অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সার মার্কস হোম কেয়ারের ম্যানেজার আলমাস আলী, স্পন্সর স্টারলিং ডায়গনস্টিক সেন্টারের মোহাম্মদ আলী, আহাদ এন্ড কোঃ এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আহাদ আলী সিপিএ, খলিল বিরিয়ানীর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও খলিলুর রহমান, এ রব দলা মিয়া এন্ড আনয়ারুন নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান এ রব দলা মিয়া, গোল্ডেন প্যালেস এন্ড কাটারিং এর সিইও বিলাল ইসলাম এবং পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েল এস্টেটের প্রেসিডেন্ট সালেহ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচন গত ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হয়। নির্বাচনে সামাদ-টিপু প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
সংশ্লিষ্টরা জানান, ব্রঙ্কসের ১ম ও প্রাচীন এ সংগঠনটি দীর্ঘ দু’যুগেরও বেশি সময় ধরে গঠনতান্ত্রিক ধারাবাহিকতা এবং ঐহিত্য অক্ষুন্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ