নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে নতুন প্রজন্মের অংশগ্রহণে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজবাড়ীবাসীর ইফতার ও দোয়া মাহফিল। ৭ এপ্রিল জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্ট পার্টি সেন্টারে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ আয়োজিত এ ইফতার মাহফিলে স্বপরিবারে রাজবাড়ীবাসী ছাড়াও যোগ দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বিশিষ্ট সমাজসেবক সংগঠনের সিনিয়র সহ সভাপতি, ইভেন্ট কমিটির কনভেনর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সংগঠনের সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকসেদুল মাওলা দুলাল, ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা ওসমান গনি ও সভাপতি ইসমাইল হোসেন স্বপন, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির প্রাক্তন উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন নতুন প্রজন্মের রিদওয়ানুল ইসলাম। রাজবাড়ীবাসীর এ মিলন মেলায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন রফিকুল ইসলাম ও আতিক।
ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রনজুরুল হক শামীমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে ইফতারসহ ডিনারে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য ইভেন্ট কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ আবদুস সালাম ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংগঠনের উদ্যোগে আগামী পিকনিকে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে বিশেষভাবে আমন্ত্রণ জানান হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল