নিউইয়র্কে মনি এডাল্ট ডে কেয়ারের বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে মনি এডাল্ট ডে কেয়ার এলএলসির অফিস উদ্বোধন করা হয়েছে। ১০ এপ্রিল বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আযোজনকরা হয়। অনুষ্ঠানে পরিচালক জাহাঙ্গীর আলম জয়, মনি আহমেদ ও রেজা রশিদ কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে ফিতা কেটে মনি এডাল্ট ডে কেয়ার এলএলসির উদ্বোধন করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসি’র পরিচালক জাহাঙ্গীর আলম জয়ের পরিচালনায় এবং মনি আহমেদেও সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সারা হোম কেয়ার’র সিইও ড. শাহাজাদী পারভীন, মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসি’র পরিচালক রেজা রশিদ, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলাইমান, টাইম টিভি’র সিইও আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী আবু পাশা প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, বিশিষ্ট সংগঠক মিনা ইসলাম, নুরুন নাহার সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসি’র পরিচালকরা বলেন, কমিউনিটির সেবার ব্রত নিয়ে মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসি’র যাত্রা শুরু। কমিউনিটির সিনিয়রদের সেবায় কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল