নিউইয়র্কে বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ এর আয়োজনে গত রোববার ৯ই এপ্রিল ২০২৩ নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজায় মামা’স পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। ইফতার ও দোয়া মাহফিলে সোসাইটির সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা, এ্যাডভোকেট শাহ মোঃ বখতিয়ার, এ্যাডভোকেট মুজিবুর রহমান, এ্যাডভোকেট শেখ আক্তারুল ইসলাম, এটর্নী মুজিবুর রহমান, এ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ প্রমুখ।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। এসময় তিনি দেশ, জাতি ও সমাজ গঠনে আইনজীবীদের ভুমিকা নিয়েও বক্তব্য রাখেন। সুদুর প্রবাসে বাংলাদেশী আইনজীবীদের সংগঠন বাংলাদেশের উন্নয়ন, মানবাধিকার ও সমাজ গঠনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন সোসাইটির নির্বাহী সদস্য মাওলানা আশিক আহমেদ খান। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল