নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এনওয়াইসি ইউএস (জেবিবিএ)’র ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এনওয়াইসি ইউএস (জেবিবিএ)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে গত ১৫ এপ্রিল এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ ও ইভেন্ট কমিটির আহ্বায়ক সেলিম হারুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান।
শুভেচ্ছা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ পিয়ার ও রাশেদ আহমেদ, উপদেষ্টা এমকে রহমান মাহমুদ ও রুহুল আমিন সরকার, সহ-সভাপতি বাবু খান, মোহাম্মদ আলম নমি, জেড আর চৌধুরী লিটু, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আরিফ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন বাদশা, দপ্তর সম্পাদক মাসুদ রানা তপন, সদস্য ইসতিয়াক রুমি, আবদুল হামিদ, সাখাওয়াত বিশ্বাস, আফতাব জনি ও জশি চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জয়নাল আবেদীন, শাকিল মিয়া, মিয়া মোহাম্মদ দুলাল, এএসএম মাইন উদ্দিন পিন্টু, শাহ জে চৌধুরী, সঙ্গীত শিল্পী কামরুজ্জামন বকুল, শাহ মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, কমিউনিটি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হারুন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তারা তাদের নানামুখি কর্মকান্ডের কথা উল্লেখ করে জেবিবিএকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল