নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা : বর্তমান সরকার কেয়ারটেকার সরকার পুনর্বহালে বাধ্য হবে (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা গত ১৭ এপ্রিল সোমবার নিউইয়র্কে ব্রুকলীনের রাঁধুনী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেল ও মোজাম্মেল হোসেন সোহাগের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক।
গেস্ট অব অনার ছিলেন বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, নোয়াখালী কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আল হারুন সিআইপি, বিএনপি নেতা আহছান উল্লাহ বাচ্ছু, সালেহ আহম্মেদ মানিক, নাজমুল হোসেন, মোরছালিন হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক বাংলাদেশের দূর্নীতি ও অর্থনৈতিক অবস্থার বিবরণ তুলে ধরে বলেন, বর্তমান সরকার কেয়ারটেকার সরকার পুনর্বহালে বাধ্য হবে। বিএনপি একমাত্র কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বচনে যাবে। তিনি বলেন, জেল-জুলুম, হামলা-মামলা-নির্যাতন করে কোনো স্বৈরাচারই অতীতে টিকতে পারেনি। এ সরকারও পারবে না। বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, জেল-জুলুম নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি এ যুক্তরাষ্ট্রেও অব্যাহত রাখতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থেই এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল