Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ‍্যামপ্লয়িস এসোসিয়েশন ইউএসএ ইনক এর ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: April 19, 2023 | 1:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান পোষ্টাল ইম্পলয়িস এসোসিয়েসন ইউ এস এ ইনক এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান জ‍্যামাইকা কুইন্স নিউইয়র্ক এর খলিল বিরিয়ানি হাউজ রেষ্টুরেন্ট ১৬৭২০ হিলসাইড এভিনিউতে অনুষ্টিত হয়। আমেরিকার ইতিহাসে বাংলাদেশী পোস্টাল ইম্পলয়ীদের প্রথম সংগঠন যা সকল সদস্য এবং সদস্য পরিবারের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনিত হয়। সকলের মধ্যে ঐক্য সৌহার্দ্য পূর্ণ আচরণ ছিল চোখে পরার মতো।

অনুষ্ঠানে সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদার এবং অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা।

সভার সভাপতির আসন গ্রহন করেন মোঃ ফারুক হোসেন মজুমদার ও আমন্ত্রিত অথিতি বৃন্দ। প্রথান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রক্তন ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন আঃ হাকিম মিয়া এবং বাংলাদেশ সোসাইটির সহ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী এর পর আসন গ্রহন করেন উপদেষ্টা পরিষদ এর সদস্য বৃন্দ।

শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু কর হয়। সভাপতি মোঃ ফারুক হোসন মজুমদার এর রমজান মোবারক ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সিনিয়র সহ সভাপতি সানি গোপ ও সহ সভাপতি মতি লাল দাস, সহ সাধারণ সম্পাদক বাবুল হোসেন সানি, অর্থ সম্পাদক আমানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুকমান রহমান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, সমাজকল‍্যান সম্পাদক সাউদ এ আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন রাজু, কার্যকরি কমিটির সদস্য এম কামাল, মোহাম্মদ এন আমিন, পাবেল মাহমুদ ও প্রশান্ত সাহা। সকলে রমজান মোবারক ও শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের মঙ্গল কামনা করে বক্তব্য দেন।

এর পর ইফতারের আগে সংগঠনের এবং সকলের মঙ্গল কামনা করে দোয়া করা দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইকনা মসজিদের ২য় ইমাম হাফেজ কৌশিক আহমেদ বেলাল। যাতে অংশ গ্রহণ করেন সকল ধর্মের লোক মহান সৃষ্টি কর্তার কাছে অনুগত প্রকাশ করে সকলের মঙ্গল কামনা এবং সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা সকলকে ইফতার পার্টিতে অংশ গ্রহন করার জন‍্য ধন্যবাদ ও আগামী ৩০শে জুলাই বাৎসরিক পিকনিকে সবাইকে অংশ গ্রহন করার জন্য আহবান জানান।

সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদার তার সমাপনী বক্তব্য শুভেচ্ছা ও সকলের সহযোগিতা চেয়ে সংগঠনের উত্তরোত্তর মাঙ্গল কামনা করে ইফতার ও দোয়া মাহফিল এর সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ