সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার সিলেটে ঈদ উপহার বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশে সিলেট সদরের হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক। ১৫ এপ্রিল শহরের বিভিন্ন স্থানে ফুড ব্যাংকিং টিম সিলেটের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, ছোলা, তৈল, চিনিসহ অন্যান্য খাদ্য দ্রব্য।
সংগঠনের সাবেক সভাপতি ইয়ামিন রশিদ, মামুন আহমেদ, ট্রাস্টি কল্লোল আহমদ, মওদুদ পাশা, রুহুল রকির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।
“ঈদ উপহার বিতরন” কর্মসুচি সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) ও সাধারন সম্পাদক আর. সি টিটো।
সংগঠনের সাধারন সম্পাদক আর. সি. টিটো বলেন, “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক নিউইয়র্কসহ বাংলাদেশের সিলেটে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের এধরনের কর্মসুচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল