Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে ট্যাক্স ফাইল দাখিলকারিদের র‌্যাফেল ড্র; ১৫ জন বিজয়ী পাবেন ১ হাজার ডলার করে (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: April 23, 2023 | 12:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে এ বছর ইনকাম ট্যাক্স ফাইল দাখিলকারিদের জন্য বিশেষ র‌্যাফেল ড্র গত ১৯ এপ্রিল জ্যাকসন হাইটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে ১৫ জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে পাবেন ১ হাজার ডলার করে। বিজয়ীদের পুরস্কারের অর্থ আগামী ৮ মে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম বলেন, ইনকাম ট্যাক্স রিটার্নে কমিউনিটির মানুষকে উৎসাহিত করার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে কিছু মানুষ এই অর্থ তাদের পছন্দমত কেনা-কাটায় বা ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারবেন।
তিনি জানান, বিজয়ীদের পুরস্কারের অর্থ জ্যাকসন হাইটস কার্যালয়ে আগামী ৮ মে বিকেল ৫ টায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। লটারীতে ১৫ জন বিজয়ী হলেন : শেখ এম আলী, মোহাম্মদ এ চৌধুরি, মাহবুব হোসাইন, মিথিলা তাবাস্সুম, নাহিয়ান খান, আবু এম নোমান, পারিসা ইসলাম, শাহিন সুলতানা, আব্দুর রাজ্জাক, পার্থিব গোস্বামী, সোহেল চৌধুরি, মোহাম্মদ এ সরদার, এমডি এ তালুকদার এবং মহিউদ্দিন।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিস থেকে ট্যাক্স রিটার্নে সেবা গ্রহণকারী, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকদের উপস্থিতিতে এই লটারির কার্যক্রম পরিচালনা করা হয়।
উপস্থিত সুধীবৃন্দ জানান, কর্নফুলী ট্যাক্স সার্ভিস কমিউনিটিতে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
সেবা ও পেশাদারিত্বের বিবেচনায় প্রতিষ্ঠানটি নিউইয়র্কে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV