নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ফুটপাতের দখল নিয়ে মারামারি, একজন গ্রেপ্তার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ঈদের আগের রাতের ব্যবসার জন্য ফুটপাতের দখল নিয়ে দু’পক্ষের মারামারিতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে। জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এর ৭৪ স্ট্রিটে দেশী ওয়ার হাউজের সামনে এক দম্পতি ঈদ উপলক্ষে ব্যবসার জন্য দোকান সাজাতে শুরু করে।
এসময় দেশী ওয়্যার হাউজের স্বত্ত্বাধিকারী রোকসানা বাধা দিলে তারা ক্ষিপ্ত হন। ঝগড়া এক পর্যায়ে ওই ব্যক্তি রোকসানার ওপর হামলা চালায়। এতে আহত হন রোকসানা ও তার ভাই ফারুক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দু’পক্ষকে নিবৃত্ত করে। এসময় হামলাকারী যুবককে ধরে নিয়ে যায় পুলিশ।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে জ্যাকসন হাইটসে ঈদের আগের রাতে মেহেদীতে হাত রাঙ্গানোসহ বিভিন্ন পণ্য সামগ্রি বিক্রির জন্য জমজমাট পসরা বসানো হয়। ঈদের আগের রাতে ফুটপাত ও বিভিন্ন মার্কেটের সামনে খোলা জায়গা দখল করে এ ব্যবসা খুলে বসেন অনেকেই। এতে ক্ষতিগ্রস্ত হন ওই এলাকার স্থায়ী ব্যবসায়ীরা। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ফুটপাতের দোকানীদের বাদানুবাদ হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes