নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল বিক্রি হয়ে গেল, নতুন মালিক শাহ নেওয়াজ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল বিক্রি হয়ে গেল। পত্রিকাটি কিনে নিলেন প্রবাসের পরিচিত মুখ গোল্ডেন এজ হোম কেয়ার ও নিউইয়র্ক ইনস্যুরেন্সের কর্ণধার শাহ নেওয়াজ।
পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু বলেন, পরিস্থিতির কারনে পত্রিকাটির ব্যবস্থাপনার পরিবর্তন হলো। আমার পক্ষে আজকাল ও আইবিটিভি একসাথে চালানো সম্ভব হচ্ছিল না। এখন আইবিটিভিতে পুরো মনোযোগ দিয়ে কাজ করতে পারবো। এ ব্যাপারে আজকালের নতুন মালিক শাহ নেওয়াজ বলেন, আমি খুব আশাবাদী। আগামীতে কমিউনিটি বির্ণিমানে জনপ্রিয় আজকাল আরও জোরালো ভূমিকা রাখবে। এটি হবে সবার পত্রিকা ও দল নিরপেক্ষ। কোন হলুদ সাংবাদিকতা এ পত্রিকায় হবে না। এ নিশ্চয়তা আজকালের পাঠকদের দিচ্ছি। শাহ নেওয়াজ বলেন, জাকারিয়া মাসুদ জিকু আমার ভালো বন্ধু। ভালো মানুষ। সৌহার্দপূর্ন পরিবেশ ও আন্তরিকতায় ম্যানেজমেন্টের পরিবর্তন হলো। নতুন ব্যবস্থাপনায় আগামী শুক্রবার থেকেই সাপ্তাহিক আজকাল বের হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল