নিউইয়র্কের ব্রঙ্কসে গোল্ডেন প্যালেসের আয়োজনে ফুড এক্সিবিশন ও কালচারাল শো অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রঙ্কসে গোল্ডেন প্যালেস অ্যান্ড ক্যাটারিং এর আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুড এক্সিবিশন ও কালচারাল শো। গত ৭ মে রোববার স্টার্লিং-বাংলাবাজারের ১৪৫১ ইউনিয়ন পোর্ট রোডে গোল্ডেন প্যালেস পার্টি হলের জমজমাট এই ফুড এক্সিবিশনে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোল্ডেন প্যালেস পার্টি হল অ্যান্ড ক্যাটারিং এর সিইও বিলাল ইসলাম। কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, আব্দুল হাশিম হাসনু, মইনুল হক চৌধুরী হেলাল, আতাউর রহমান সেলিম, জুনেদ চৌধুরী, মাহবুব আলম, জামাল হুসেন, সামাদ মিয়া জাকারিয়া, রোকন হাকিম, হুমায়ুন চৌধুরী, জামান তপন, খবির উদ্দিন ভূইয়া, মিয়া মোহাম্মদ দাউদ, কাজী রবি উজ জামান, ফয়সাল আহমেদসহ কমিউনিটি নের্তৃবৃন্দ।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দন চৌধুরী ও কৃষ্ণা তিথি। কবিতা আবৃত্তি করেন সুনেত্রা সেন ও সুরাইয়া। তাদের মনোজ্ঞ পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন দর্শক-শ্রোতারা।
ফুড এক্সিবিশনে গোল্ডেন প্যালেস ক্যাটারিং এর স্পেশাল পোলাও, রোষ্ট, রেজালা, বিরিয়ানিসহ বাহারি সব খাবার পরিবেশন করা হয় আমন্ত্রিত অতিথিদের।
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে আয়োজক বিলাল ইসলাম বলেন, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে গোল্ডেন প্যালেসে বিভিন্ন পার্টিসহ ইনহাউস ক্যাটারিং এর পাশাপাশি বাইরের অনুষ্ঠানের জন্যও ক্যাটারিং সার্ভিস চালু করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের নানা অনুষ্ঠান আয়োজন সহ তাদের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। সময় স্বল্পতা এবং নানা ব্যস্ততার কারণে অনেককেই এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারেননি বলে গভীর দু:খ প্রকাশ করে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, গোল্ডেন প্যালেস গত ১৫ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে পার্টিসহ ইনহাউস ক্যাটারিং করে আসছে। এবার বাইরের বিভিন্ন অনুষ্ঠানের জন্য ক্যাটারিং শুরু করেছে। তারা বলেন, গোল্ডেন প্যালেস ক্যাটারিং গত রমজানে ক্যাটারিংয়ে যে মানের খাবার পরিবেশন করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
বক্তারা পিকনিক, বিয়ে, গায়ে হলুদ সহ সামাজিক সব অনুষ্ঠানে গোল্ডেন প্যালেস অ্যান্ড ফুড ক্যাটারিং এর সেবা নেয়ার আহ্বান জানান।
বিলাল ইসলাম যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৯১৭-৪৪২-৯০০২।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল