Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লিবার্টি রেনুভেশনের সিইও আজাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, প্রতারনার অভিযোগ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: May 12, 2023 | 11:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে লিবার্টি রেনুভেশনের সিইও মোহাম্মদ আজাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বারি হোমকেয়ার সিইও আসেফ বারি টুটুল, গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও শাহ নেওয়াজ, ডা. খন্দোকার মাসুদুর রহমান ও ব্যবসায়ী লোকমান শিপন।
১০ মে বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারীর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তাঁরা একে একে অভিযোগ করে বলেন লিবার্টি রেনুভেশনের সিইও মোহাম্মদ আজাদ একজন প্রতারক ও অসৎ মানুষ। তাঁরা বলেন, মোহাম্মদ আজাদ আমাদের কাছ থেকে বাড়ি সংস্কারের কথা বলে অগ্রিম অর্থ নিয়ে কাজ করেননি। তাঁদের অভিযোগ তিনি বাড়ির সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না করেই বিপুল অর্থ আত্মসাৎ করেন। তারা মোহাম্মদ আজাদের কাজের দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়েও প্রশ্ন তোলেন।

আয়োজকরা তার এই প্রতারনার বিষয়ে সাধারন মানুষকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ ও হারুন ভূইয়া, মেয়র এরিক এডামসের এশিয়া বিষয়ক এডভাইজার ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মহি উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার ও নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব।
লিবার্টি রেনুভেশনের সিইও মোহাম্মদ আজাদ তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ প্রসঙ্গে বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনা অভিযোগগুলো সঠিক নয়। তিনি অচিরেই সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে জানান। অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV