নিউইয়র্কে অনলাইন টিকেট সুবিধা নিয়ে অ্যানিহয়ার ফ্লাইটের ওয়েবসাইট উদ্বোধন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কাস্টমার সেবাকে প্রাধান্য দিয়ে ২৪ ঘন্টা টিকেট ক্রয়ের সুবিধার্থে অনলাইন ট্রাভেল এজেন্ট অ্যানিহয়ার ফ্লাইটের ওয়েবসাইট www.anywhereflight.com উদ্বোধন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ সকল গেটওয়ের মাধ্যমে এই সাইট থেকে টিকেট বুকিং দেয়া যাবে সহজেই। ১৭ মে বুধবার নিউইয়র্কের জ্যামাইকায় নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওয়েবসাইট উদ্বোধন করেন অ্যানিহয়ার ফ্লাইটের প্রেসিডেন্ট মোঃ লিটন আহমেদ। ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে বিমান বাংলাদেশ, ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, কুয়েত, কাতার ও টার্কিশ এয়ারলাইন্সসহ বিশ্বের প্রায় সকল এয়ারলাইন্সের টিকেট যে কোন সময় যে কোন জায়গা থেকে খুব সহজেই কেনা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট লিটন আহমেদ। মোনাজাত পরিচালনা করেন শায়েখ সাজ্জাদুর রহমান, ইমাম হলিস মুসলিম সেন্টার। এরপরে অ্যানিহয়ার ফ্লাইট নিয়ে ভবিষ্যতের কর্মপরিকল্পনা এবং বিমানের টিকেটিং সিস্টেমে আরও কিভাবে সহজতর করা যায় তা নিয়ে একটি পরিকল্পনার কথা উপস্থিত সকলকে জানান প্রতিষ্ঠানটির সিইও রুমা আহমেদ।
অনুষ্ঠানে অ্যানিহয়ার ফ্লাইটের প্রেসিডেন্ট লিটন আহমেদ বলেন, প্রচুর বাংলাদেশী প্রবাসী সারাবিশ্বে ছড়িয়ে আছেন নানান কাজে। আবার অনেকে ব্যবসায়ীক কাজসহ নানান কাজে বিভিন্ন জায়গায় যেতে বিমানের টিকেট নিয়ে ভোগান্তিতে পড়েন। তাই প্রবাসী বাংলাদেশীসহ সকলের কথা চিন্তা করে আমরা অ্যানিহয়ার/এনিহয়ার ফ্লাইটে টিকেট বুকিংয়ের জন্য সহজ সিস্টেম করেছি। এছাড়া নানান ধরনের ছাড় নিয়ে ওমরাহ ও হজ্জ্বের টিকেটেও থাকবে বিশেষ সুবিধা। প্রবাসী বাংলাদেশীরা যে কোন জায়গায় থেকে পেমেন্টের গেটওয়ে মাধ্যমে বিমানের টিকেট কাটতে পারবেন। বাংলাদেশ থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত সকল ব্যাংকিং সেবার মাধ্যমেও গ্রাহকরা অ্যানিহয়ার ফ্লাইটের সকল টিকেট কাটতে পারবেন।
অনুষ্ঠানে কর্তৃপক্ষ আরও জানান, অ্যানিহয়ার ফ্লাইটের ও য়েবসাইটের মাধ্যমে বিশ্বের প্রায় ১০০টির বেশি দেশের হোটেল-মোটেল বুকিংয়ের সকল সুবিধা পাবেন। যাতে কোথাও ঘুরতে গিয়ে হোটেল বুকিংয়ের বিড়ম্বনায় পড়তে না হয় পর্যটকদের। এতে অনেক হোটেলে নির্দিষ্ট মূল্য থেকে একটি বড় অংশ ছাড়ও পাবেন ভ্রমণ পিপাসুরা।
এসময় অ্যানিহয়ার ফ্লাইট থেকে কিভাবে বিমানের টিকেট বুকিং দেয়া যাবে তার একটি প্রশিক্ষনমূলক প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, আমিনুল ইসলাম খান, রুহুল আমিন, শাহজাহান সিরাজ, নাসরিন রহমান, পান্না চোধুরী, ইশতিয়াক রুপু আহমেদ, বদ্দরদুজা সাগর, বদিউল আলম প্রমুখ।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশ প্রতিদিন-উত্তর আমেরিকা নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাপ্তাহিক নবযুগ সম্পাদক সাহাব উদ্দিন সাগর, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, হককথা সম্পাদক এবিএম সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
কর্তৃপক্ষ জানান, অ্যানিহয়ার ফ্লাইট ইউএসবিডি গ্রুপ এলএলসির একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে। ইনভেস্টমেন্ট, আউটসোর্সিং, ইমিগ্রেশন ও ইমপ্লয়মেন্ট নিয়ে যাত্রা শুরু করে ইউএসবিডি গ্রুপ। এটি ইউএসএ এবং বাংলাদেশের অন্যতম সেরা বহুজাতিক কোম্পানি। ইউএসবিডি গ্রুপ এলএলসি সর্বদা উন্নয়নের জন্য নমনীয়, গতিশীল এবং সহযোগিতামূলক সাংগঠনিক সাংস্কৃতিক বলয় তৈরি করার চেষ্টা করে। এটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের প্রতিশ্রুতিশীল সফ্টওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানিগুলির মধ্যে অন্যতম। যার লক্ষ্য সফ্টওয়্যার প্রযুক্তির যুগে একটি নতুন মান তৈরি করা। এছাড়া ভিসা প্রসেসিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডোমেইন, হোস্টিং এবং ই-কমার্স নিয়েও কাজ করে ইউএসবিডি গ্রুপ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল