ফোবানা’র কানেকটিকাট কনভেনশন ২০২৩ সফল করতে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সিকদার এবং মেম্বার সেক্রেটারী শাহ্ নেওয়াজের বিবৃতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেডারেশন অব বাংলাদেশীস অর্গানাইজেশন ইন নর্থ আমেরিকা-ফোবানা’র কানেকটিকাট কনভেনশন ২০২৩ কে সফল করার জন্য ফোবানা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে সকল সদস্যের প্রতি অনুরোধ জানান হয়েছে। ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী ইমাম সিকদার এবং মেম্বার সেক্রেটারী শাহ্ নেওয়াজ সংবাদপত্রে প্রেরিত এক যুক্তবিবৃতিতে এ অনুরোধ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২১ সালে ওয়াশিংটন ফোবানা কনভেনশনে সর্বসম্মতিক্রমে সংগঠনের সাংবিধানিক নীতিমালার মধ্য দিয়ে আমাদেরকে ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এবং মেম্বর সেক্রেটারী নির্বাচিত করে ২৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি ২০২২ সালে কানাডার মন্ট্রিয়লে ফোবানা কনভেনশন অনুষ্ঠানের লক্ষ্যে মন্ট্রিয়ল কনভেনশন কমিটির কনভেনর, মেম্বার সেক্রেটারী ও সকল স্তরের নেতা-কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে এবং সফলভাবে মন্ট্রিয়ল কনভেনশন সম্পন্ন করে। কিন্তু মন্ট্রিয়ল কনভেনশনে নির্ধারিত সময়ের মধ্যে ফোবানার নতুন স্টিয়ারিং কমিটি গঠন করতে না পারায় পরবর্তী এক মাসের মধ্যে পরিপূর্ণ কমিটি গঠনের জন্য সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্ত আমরা গত নয় মাসের মধ্যেও পরিপূর্ণ কমিটি গঠন করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।
বিবৃতিতে বলা হয়, মন্ট্রিয়ল সম্মেলনে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেকটিকাটে ২০২৩ সালের ফোবানা কনভেনশন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেখানে এই মর্মে ঘোষণাও দেয়া হয়। কানেকটিকাটের কনভেনশনকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ফোবানা স্টিয়ারিং কমিটি এখন ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কনভেনশনকে সকল দিক দিয়ে সার্থক, সুন্দর ও সফল করার জন্য কানেকটিকাট কমিটির কনভেনর ও মেম্বর সেক্রেটারিসহ কনভেনশন কমিটির সকল পর্যায়ের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে সহযোগিতা করার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ প্রসঙ্গে আমরা জানাতে চাই, কানেটিকাট কনভেনশনে ফোবানার নতুন স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। এর আগে পর্যন্ত বর্তমান কমিটি বহাল থাকবে। বর্তমান কমিটি এ বছরের কানেকটিকাট কনভেনশন অনুষ্ঠানের সময় পর্যন্ত কাজ করবে।
কানেকটিকাট কনভেনশন ২০২৩ কে সফল করার জন্য আমরা ফোবানা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে সকল সম্মানিত সদস্যের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আবারও উল্লেখ করতে চাই, বিভক্ত ফোবানাকে ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা আমাদের কাম্য।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি