নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস ১৯৭১ ইউএসএ’র আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঞা স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে ২০ মে শনিবার বীর মুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিন স্মরণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন মিরাজ এবং সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা ড. আব্দুল বাতেন, সোলেমান আলী, শরীফ কামরুল আলম হীরা, শরাফ সরকার, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, বদরুজ্জামান খান পান্না, আহসান কিবরিয়া অনু, স্বীকৃতি বরুয়া, জেড এ জয়, শাহাদত হোসেন, আহনাফ আলম, কামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মনির, আলী হোসেন কিবরিয়া, নুরুল ইসলাম, এড. রুবাইয়া রহমান, কবি হাসান আব্দুল্লাহ, কবি সালেয়া ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এস এম হাসান, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার, সৈয়দ এনায়েত আলী, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সহিদুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খাঁন আনসারী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, সুলতান হোসেন আহমদ, আশরাফ মাসুম, জাহাঙ্গীর হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরে আলম বাবু প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বারবার শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার বিকল্প নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল