Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের বাংলা বর্ষবরণ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: May 31, 2023 | 12:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন বাংলা বর্ষবরণ ১৪৩০ উদযাপন করেছে গত ২১ মে রবিবার সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা মধ্য দিয়ে ‘মোরে আরো আরো আরো দাও প্রাণ’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় উৎসবের উদ্বোধন ঘোষনা করেন নিউইয়র্কের কনস্যাল জেনারেল মনিরুল ইসলাম। গেষ্ট অব হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসেম্বেলীওম্যান ক্যাটলিনা কুরুজ। শোভাযাত্রার গ্রান্ড মার্শাল ছিলেন বিশিষ্ট ব্যাংকার কাজী হেলাল আহমেদ।
সকাল ১১ থেকে বিকাল ৫টা পর্যন্ত জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নীলা ডান্স একাডেমী,বহ্নিশিখা,শতদল ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সমবেত সংগীত পরিবেশনা ছাড়াও একক সঙ্গীত ও নৃত্যে শিবলী ছাদেক,ফাহমিদা জিগর জাহান,সুচরিত দত্ত, সৈয়দ পারভীন পলি,সানিয়া ফেরদৌস,শামসুর নাহার মিলি,কনিকা দাস,নুনু, রওশন আরা রোজী, ফুলু রায় চৌধুরী, হাসান মাহমুদ,শিরিন বকুল,ছন্দা বিনতে সুলতান,নোমান সরকার, তুহিন আজাদ রোজীসহ অন্যান্য শিল্পীরা অংশ গ্রহন করেন।
আলোচনা অনুষ্ঠানে অংশ নেন বর্ষবরণ উদযাপন কমিটির আহবায়ক ফেরদৌস খান, প্রধান সমন্বয়কারী এস এম ইকবাল ফারুক, প্রধান উপদেষ্টা কবির কিরণ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব বিষ্ণু গোপ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট এটলার্জ এর্টনি মইন চৌধুরী।
সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের এই উৎসবে আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
‘বাংলা বর্ষবরণ ১৪৩০’ উপলক্ষে মেহের কবীরের সম্পাদনায় ‘মোরে আরো আরো আরো দাও প্রাণ’ শীর্ষক একটি স্মরণীকা প্রকাশ করা হয়।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV