জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি জন উদ্দিন আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি জন উদ্দিন ৩ জুন শনিবার আলাবামায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে …রাজিউন)। সেখানে জন উদ্দীনের স্ত্রী ও ১২ বছরের একটি ছেলে রয়েছে।

জন উদ্দীনের স্ত্রী সুফিয়া হানান জানান, তারা রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জন উদ্দীনের বুকে ব্যথা শুরু হয়। শ্বাসপ্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। এম্বুলেন্স কল করে সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সংবাদ পেয়ে মিশিগানে বসবাসকারি জন উদ্দীনের বড় ভাই জালাল আলাবামার গেছেন। সেখানে তার স্রী-সন্তানের সাথে কথা বলে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, জন উদ্দীন আলাবামা স্টেটের ডেমোপ্লাস শহরে একটি হোটেলে কাজ করতেন গ্রীষ্মকালীন সময়ে। কাজের জন্যই তারা এ শহরে থাকতেন। তাদের টেক্সাসে বাসা রয়েছে। অন্য সময়ে তারা টেক্সাসেই বসবাস করেন।
জন উদ্দীনের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম গভীর শোক প্রকাশ করেছেন।
তারা জানান, পরিবার চাইলে জন উদ্দীনের দাফন-কাফনের দায়িত্ব নেবে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা। এ ব্যাপারে তারা জন উদ্দীনের পরিবারের সাথে কথা-বার্তা বলছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল