Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ১৫ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: June 6, 2023 | 11:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অগামী ১৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় এব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে বনভোজন অনুষ্ঠান সফল করতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৪ জুন) দুপুরে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র। প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভায়
কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান, দপ্তর সম্পাদক মাহথির ফারুকী এবং কার্যকরী সদস্য ডা. ওয়াজেদ এ খান, ফরিদ আলম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় গঠিত বনভোজন আয়োজন কমিটির কর্মকর্তারা হচ্ছেন: আহ্বায়ক- শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব- এস এম সোলায়মান এবং সদস্য ফরিদ আলম, মাহাথির ফারুকী ও সৈয়দ ইলিয়াস খসরু। সভায় জানানো হয় যে, আগামী ১৫ জুলাই নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ হেকশেয়ার ষ্টেট পার্কে (ফিল্ড # ৩) এবারের বনভোজন অনুষ্ঠিত হবে।

সভায় ক্লাবের কোষাধ্যক্ষ রশিদ আহমদ-এর পিতা মওলানা শায়খ আব্দুল মতিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও ক্লাব কর্মকর্তা এবিএম সালাহউদ্দিন আহমেদ ও এস এম সোলায়মান-এর অসুস্থ মাতার সুস্থতা কামনা ও রশিদ আহমদ-এর পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মমিন মজুমদার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ