Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: June 8, 2023 | 9:34 AM

বিগত বছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশে এবং সৌহার্দ্য সম্প্রীতিতে সম্পন্ন হয়েছে (২০০৮ সালে প্রতিষ্ঠিত) আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। দিনভর গান,খেলাধুলা এবং আনন্দ-আড্ডায় মেতেছিলেন আমেরিকায় বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, তাদের পরিবার-পরিজন এবং প্রবাসের সূধীজনেরা।
৩ জুন,শনিবার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের সবুজ পরিবেশে এই বনভোজনে মিলনমেলা ঘটে বাংলাদেশি সাংবাদিক পরিবার ও মিডিয়া প্রেমী সুধীজনদের। অন্যসব দিনের মতো এদিনের সকাল শুরু হলেও সংগঠনটির সদস্যদের কাছে ছিলো একটু অন্যরকম। সকাল থেকে শুরু হয়েযায় বনভোজনের প্রস্তুতি। নিজেদের পছন্দমতো পোষাক পরে
বনভোজনের স্থানে জমায়েত হতে থাকেন গণমাধ্যম কর্মীরা।
তাদের সাথে উৎসবে সামিল হন তাদের স্ত্রী-সন্তানরা। বেলা বাড়ার সাথে সাথে বেলমন্ট লেক স্টেট পার্ক সরগরম হয়ে ওঠে সাংবাদিকদের আনাগোনায়। মূল অনুষ্ঠান শুরুর আগে একে অন্যের সাথে আলাপচারিতায় মেতে উঠেন সবাই।
গণমাধ্যমকর্মীরা যেমন একে অপরের সাথে আড্ডায় মেতে উঠেন তাদের স্ত্রী-সন্তানরাও একে অপরের সাথে সখ্যতা গড়তে ব্যস্ত সময় পার করেন।
বনভোজনের সার্বিক বিষয় তদারকি করেছেন আমেরিকা- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ,ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদারসহ উপ-কমিটির সদস্যবৃন্দ। এদিন বনভোজনে বিভিন্ন ধরণের ইভেন্টের আয়োজন করা হয়। এর মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা, শিশু-কিশোর- কিশোরী, মহিলা ও পুরুষদের নানা খেলাধুলাসহ কুইজ প্রতিযোগীতা। সেই সাথে ছিলো তরমুজ খাওয়া, মধ্যাহ্ন ভোজ, বিকেলে পাপিয়া বেগম এর সৌজন্যে আম ভর্তা ও ঝালমুড়িসহ চা-চক্র। সবচেয়ে আকর্ষণীয় ছিলো র‌্যাফেল ড্র আর সঙ্গীতানুষ্ঠান।
ক্লাব কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে দুপুরে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন গোল্ডেন এজ হোম কেয়ারের স্বত্তাধিকারী ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর, বারী হোমকেয়ারের সিইও আসেফ বারী টুটুল, এ্যাপেলো বোকারেজ এর সিইও শমসের আলী, খলিল বিরিয়ানি গ্রুপের সিইও খলিলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার,কন্ঠশিল্পী রানো নেওয়াজ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লারেব সিনিয়র সহ সভাপতি হাবীব রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লারেব সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম,সাংবাদিক আমান উদ দৌলা, মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, স্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়া’র কর্ণধার নজরুল ইসলাম,কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রশিদ বাবু, মোতাহার হোসেন,গোলাম এন হায়দার মুকুট,এসেনসিয়াল হোমকেয়ার কর্মকর্তা আরিফুল হাসান, মেজবা উদ্দিন, লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান জিলানী,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষিকা সালমা ফেরদৌস, এড.মতিউর রহমান,মোস্তফা অনিক রাজ, ক্লাব সদস্য তোফাজ্জল লিটন, আবু বকর সিদ্দিক, বেলাল আহমেদ, ফটো সাংবাদিক
তুষার আহমেদ, আমজাদ হোসেন।
মধ্যহ্ন ভোজের আগে ও পরে আয়োজন ছিল খেলাধুলার।শিশু-কিশোর-কিশোরীদের দৌড়, মহিলাদের মিউজিক্যাল পিলো
পাসিং,তরুণ এবং পুরুষ বড়দের ফুটবলে পেনাল্টি গোল দেয়া প্রতিযোগীতা। পড়ন্ত বিকেলে শুরু হয় নিউইয়র্কের জনপ্রিয়

কন্ঠশিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও মরিয়ম মারিয়ার একক ও যৌথ পরিবেশনা। শিল্পীদের সাথে সবাই নেচে গেয়ে এবং গানের তালে গলা মিলিয়ে এক অনন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন উপস্থিত সকলে। সবশেষে ক্লাব কর্মকর্তা ও আগত অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং র‌্যাফেল ড্রয়ে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন এ্যাপেলো বোকারেজ এর সিইও শমসের আলী, সানমান গ্লোবাল এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন,ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়া’র কর্ণধার নজরুল ইসলাম,স্মার্ট স্টাফিং এর কর্নধার দুলাল বেহেদু,লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান জিলানী,ক্লাব সদস্য সীমা
সুষ্মিতা,পাপিয়া বেগম,সরোয়ার হোসেন,স্যামুয়েল স্টিফেন পিনারু।
বনভোজনে স্টার ফার্নিচার গ্রুপের তাৎক্ষনিক ঘোষনায় বনভোজনে উপস্থিত সকলের মাঝ থেকে লটারীর মাধ্যমে ‘পারসন
অব দি ডে’ বিজয়ীকে ‘বেডরুম সেট’ প্রদান করা হয়। পুরস্কার জিতে নেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। স্টার ফার্নিচারের কর্ণধার রকি আলিয়ান বিজয়ীর হাতে পুরস্কারের ফটো কার্ড তুলে দেন।
দিমিত্রা দর্পণ এথিনা মেডিকেল কলেজ এডমিশন পরীক্ষায় (এমকেট) উত্তীর্ণ হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এথিনাকে ফুলের তোড়া উপহার দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। উল্লেখ্য,এথিনা প্রেসক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর এবং সদস্য সীমা সুস্মিতার কন্যা।
বনভোজন কমিটির আহ্বায়ক তাপস সাহা ও সদস্য সচিব মাহমুদুল হাসান পহলভি অনুষ্ঠানের সামগ্রিক তদারকি ও বিভিন্ন প্রকার খেলাধুলা পরিচালনা করেন। প্রেসক্লাবের প্রেসিডেন্ট,সেক্রেটারীসহ কর্মকর্তারা বলেছেন,আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে একটি উৎসবমুখর দিন উপহার দিতে। আশা করি সেটা পেরেছি,ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
ক্লাব সভাপতি বনভোজনে সহযোগিতার জন্যে ক্লাব সদস্যসহ কয়েকজন ব্যক্তি এবং বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। এদের মাঝে উল্লেখযোগ্যরা হলেন,মার্কস হোমকেয়ার,কুইন্স এডাল্ট ডে কেয়ার সেন্টার,এসেনসিয়াল হোম কেয়ার,গ্লোল্ডেন এইজ হোমকেয়ার,স্টার ফার্নিচার,এ্যাপেলো ব্রোকারেজ,রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন,ডা: শামীম আহমেদ,বারী হোম কেয়ার,ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার,রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম,শাহ ফাউন্ডেশন,বাংলা ট্রাভেলস,ফ্রেস ফুড বেভারেজ,ওয়ার্ল্ডস ট্যুরস এন্ড ট্রাভেল,অল কাউন্টি হেলথ কেয়ার,ফাউমা ইনোভেটিব,রিয়েলটর সরোয়ার বাবু।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ