Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় সড়ক দূর্ঘটনায় তবলা বাদক খুশবু আলমের কন্যা চাঁদনীর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: June 14, 2023 | 2:50 PM

ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক : উত্তর আমেরিকার জনপ্রিয় তবলা বাদক বাংলাদেশী খুশবু আলমের কন্যা ডা. চাঁদনী সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, ১১ জুন রোববার সন্ধ্যা ৭ টার দিকে ফ্লোরিডায় এক গাড়ী দূর্ঘটনায় চাঁদনী ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। চাঁদনী মেডিক্যাল নার্স হিসেবে ফ্লোরিডায় কর্মরত ছিলেন। মর্মান্তিক এই দূর্ঘটনার খবর পেয়ে নিউইয়র্কে বসবাসরতে খুশবু আলম তার একমাত্র পুত্রকে সাথে নিয়ে সোমবার সকালের একটি ফ্লাইটে ফ্লোরিডা গেছেন।

ফ্লোরিডা থেকে খুশবু আলম জানান, অবিবাহিত চাদঁনীর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। সেখানে ৬ বছর ধরে মেডিক্যাল নার্স হিসেবে কাজ করছিল। গত বোববারই টেলিফোনে বাবা খুশবু’র সাথে সন্ধ্যা ৬টায় কথা বলেছেন চাঁদনী। এর এক ঘন্টা পরেই আই-৯৫ এ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। পেছন থেকে একটি গাড়ি এসে তার গাড়িকে চাপা দিয়েছিল। বুধবার বাদ জোহর জানাজা শেষে ওয়েস্ট পামবীচে তাকে সমাহিত করা হয়। খুশবু আলম তার মেয়ের জন্য কমিউনিটির সকলের কাছে দোয়া চেয়েছেন। চাঁদনীর আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ