নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান মোহাম্মদ এন, মজুমদার নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড-৯ (ব্রঙ্কস) এর প্ল্যানিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ সমাবেশ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার স্থানীয় প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। প্রতি দুই বছর অন্তর এই মনোনয়ন দেয়া হয়। কমিউনিটি বোর্ড মেম্বারদের থেকে প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান মনোনীত করা হয়। নিউইয়র্কে প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে মোহাম্মদ এন, মজুমদার নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড-৯ (ব্রঙ্কস) এর প্ল্যানিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় আইনশৃংখলা, নির্বাচিত প্রতিনিধির পরামর্শ, ভূমি ব্যবহারসহ জনকল্যাণমূলক বহু সিদ্ধান্ত কমিউনিটি বোর্ডসমূহে গ্রহণ করা হয়। স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার, এসেম্বলিম্যান, ষ্টেট সিনেটরদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট দুই বছরের জন্য কমিউনিটি বোর্ড মেম্বারদের মনোনয়ন দেন এবং প্রতি দুই বছর অন্তর তিনি তা নবায়ন করেন।
এদিকে, মোহাম্মদ এন, মজুমদার নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড-৯ (ব্রঙ্কস) এর প্ল্যানিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি গত ১৫ জুন খলিল বিরিয়ানীর হালাল চাইনিজে এক আনন্দ সমাবেশের আয়োজন করে। এতে মোহাম্মদ এন, মজুমদার ছাড়াও কমিউনিটি নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তাকে কমিউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল