Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব’র নির্বাচনে সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক পদে রাসেল জয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: June 21, 2023 | 1:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব কমিউনিটিতে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার ২০ জুন এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারনের নির্বাচন ছিল। আর এতে লড়েছেন কমিউনিটির দুই পরিচিত মুখ। প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন মূলধারার রাজনীতিক, কুইন্স কমিউনিটি বোর্ড সদস্য ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। তার বিপরীতে লড়েছেন বারি হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারি। তিনি লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর সেকেন্ড গর্ভনর ও বারি হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারি টুটুলের সহধর্মিনী।
নির্বাচনে শাহ নেওয়াজ ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত নির্বাচিত হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি মুনমুন হাসিনা বারি পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জে এফ এম রাসেল।
মঙ্গলবার রাত ১০টার পরে ভোট শুরু হয়। এর আগে অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সভা। ভোটের আগে সভায় কয়েকজন সদস্যের ভোটাধিকার না থাকায় তীব্র বিতর্ক দেখা দেয়। ৫ জন সদস্য চাঁদা পরিশোধ করার পরও ভোটার তালিকায় তাদের নাম না থাকায় হৈচৈ এর ঘটনা ঘটে। এ জন্য সদস্যরা নির্বাচন কমিশন ও বিদায়ী প্রেসিডেন্টকে দায়ি করেন। সাধারন সভা ও ভোট গ্রহন পর্ব কোন অধিবেশনেই সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।
নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন কাজ করেছে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবেক প্রেসিডেন্ট ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইয়িদ। কমিশনের সদস্য ছিলেন মতিউর রহমান. মোঃ নাসির উদ্দীন, গিয়াস আহমেদ ও এটর্নি মঈন চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ