গ্লোবাল পিস অ্যামব্যাসেডর ড. আবু জাফর মাহমুদের ঈদ শুভেচ্ছা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা পৃথিবীর মুসলিসম উম্মাসহ সকল জাতি গোত্র ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন গ্লোবাল পিস অ্যামব্যাসেডর ডক্টর আবু জাফর মাহমুদ। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট এ- সিইও, পিপল ইউনাইটেড ফর পিস এর প্রেসিডেন্ট ড. আবু জাফর মাহমুদ এক শুভেচ্ছাবার্তায় বলেছেন, সৃষ্টিকর্তার প্রতি প্রেম ও ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে একটি অসাধারণ শিক্ষা নিয়ে হাজির হয়। এটি আমাদের চেতনা, নৈতিকতা ও মানবিক শিক্ষার এক অসাধারণ পর্ব। আল্লাহ্ রাব্বুল আল আমীনের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে আত্মত্যাগ ও ভাতৃত্বের নজির স্থাপনই এই সময়ের বড় করণীয়।
ড. আবু জাফর মাহমুদ বলেন, আমাদের যেসব স্বজন হারিয়ে গেছেন, এই পর্যন্ত যেসব মানব মানবী এই পৃথিবীকে আলোকউজ্জ্বল করেছেন, আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তাদের সবার জন্য দোয়া করার এটি এক উৎকৃষ্ট সময়। এই দিনে আল্লাহ তায়ালা আমাদের ওপর অনেক বেশি সন্তুষ্ট। আল্লাহ আমাদের আত্মত্যাগের প্রতিযোগিতার প্রতি সন্তুষ্ট। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবাণী দিচ্ছি। এটি হযরত ইব্রাহিম (আ.) এর সময় থেকে আমরা বহন করে চলেছি। এই দিনে আমাদের মধ্যে পারস্পারিক ভালোবাসাটা আরো গভীর করার জন্য আল্লাহর নিয়ামত আশা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি।
সারা পৃথিবীতে মানুষে মানুষে যে বিভেদ সৃষ্টি করা হয়েছে এটি শয়তানেরই কাজ এই কাজগুলোতে যারা অংশ নেয় এবং যারা নেতৃত্ব করে তারা নিশ্চয়ই আল্লাহ্র পছন্দের বাইরে। আমরা আল্লাহ্র পছন্দের প্রতি সুগভীর আস্থায় অনুগত। আল্লাহ্র সন্তুষ্টির জন্য একে অন্যের মধ্যে ভালোবাসার প্রকাশ ঘটাবো। আমরা জাতি ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে আমাদের মধ্যকার ভালোবাসা আরো বেশি বিস্তৃত করবো। আরো বেশি গভীর করবো। ঈদ মুবারক।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








