Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মিলিন্ডা, সিটি কাউন্সিল মেম্বার পদে শাহানা ও শেখর বিজয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: June 30, 2023 | 11:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মিলিন্ডা কাটজ, সিটি কাউন্সিল মেম্বার পদে শাহানা হানিফ ও শেখর কৃষনান পুন:নির্বাচিত হয়েছেন।

মিলিন্ডা কাটজ কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে জয়ী হলেন। তিনি পেয়েছেন প্রায় শতকরা ৭১ ভাগ ভোট। তার বিপরীতে নিজ দলের অন্যান্য প্রার্থীরা ছিলেন জর্জ গ্রাসে ও ডেভিয়েন ডানিয়েলস। সিটি কাউন্সিল মেম্বার পদে বাংলাদেশি বংশোদভূত শাহানা হানিফ ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস ও এলমাস্ট এলাকা ডিস্ট্রিক্ট ২৫ থেকে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রাইমারিতে বিজয়ী হয়েছেন শেখর কৃষনান। তিনি পেয়েছেন শতকরা ৬৪ ভাগ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্যাসিকো পেয়েছেন শতকরা ২৪ ভাগ ভোট।
গত বুধবার সিটির ৫১ টি সিটি কউিন্সিলের সদস্য পদেই প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৪৯টি ডিস্ট্রিক্টেই ইনকামবেন্ট সদস্যরা নির্বাচন করেছেন।
নভেম্বরে সিটির সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা রিপাবলিকানদের বিরুদ্ধে লড়বেন। সিটিতে শতকরা ৭৫ ভাগ ভোটার রেজিস্টার্ড ডেমোক্র্যাট হওয়ায় প্রাইমারিতে সাধারণত বিজয়ীরাই বিজয়ী হয়ে থাকেন। এ বিবেচনায় ডেমোক্র্যাট প্রার্থীদের বেলায় প্রাইমারি নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ন।
এই প্রাইমারি নির্বাচনে মিলিন্ডা কাটজের সর্মথনে সরাসরি কাজ করেছেন কমিউনিটির পরিচিত মুখ এটর্নি মঈন চৌধুরী। তার নেতৃত্বেই জ্যাকনসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সমাবেশ করে বাংলাদেশিরা মিলিন্ডাকে সর্মথন দেয়।
শেখর কৃষনানের পক্ষে সরাসরি ভোটে নেমেছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ। তিনি গত ১টি মাস তার অনুসারি, সর্মথক ও বাংলা সিডিপ্যাপের স্টাফদের নিয়ে বিরামহীনভাবে শেখরের পক্ষে কাজ করেছেন। ভোটারদের কাছে ভোট চেয়েছেন। জনসাধারনের মধ্যে পোষ্টার ও লিফলেট বিলি করেন। তার কাজেই নির্বাচনে শেখরের পক্ষে ঢেউ উঠে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ