নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা (শাহীন কামালী-মইনুল ইসলাম)’র বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা (শাহীন কামালী-মইনুল ইসলাম)’র বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ৩ জুলাই সোমবার সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এম এ কায়্যূম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য আব্দুল হাসিম হাসনু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিন, ইমাম কাজী কায়্যূম, কবি ও গীতিকার ইসতিয়াক রূপু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এমাদ চৌধুরী, আব্দুল মালেক খান (লায়েক), ফজলুর রহমান, দুরুদ মিয়া রনেল, মামুন আহমেদ, রিয়াজ কামরান, ময়নুজ্জামান চৌধুরী, জামাল হোসাইন, হুমায়ূন চৌধুরী, মুশাহিদ চৌধুরী, জালাল, এডভোকেট আলাউদ্দিন, জামাল আহমেদ প্রমুখ। 
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
বক্তারা নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র জন্য নিজস্ব ভবন ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠা করার জন্য সাধারণ সম্পাদক মইনুল ইসলামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, কর্মব্যস্ততার মধ্যে সকলকে নিয়ে একটি দিন নির্মল আনন্দে কাটবে এ প্রত্যাশায় আমরা এ আয়োজন করেছি। তিনি এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নী ও সেলিম চৌধুরী। দর্শকরা প্রাণভরে উপভোগ করেন মনোজ্ঞ এ পরিবেশনা। অনুষ্ঠানে বৃহত্তর সিলেট প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল হাসিম হাসনু এবং সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ইফজাল আহমেদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি