Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রথম বারের মতো লোকসংগীত উৎসব ৮ জুলাই শনিবার (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: July 6, 2023 | 3:19 PM

‘ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসংগীত উৎসব। ফিরে চলো মাটির টানে’ স্লোগানকে সামনে রেখে ৮ জুলাই শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হবে ‘লোকসংগীত উৎসব নিউইয়র্ক ২০২৩’। বেলা ১২টায় শুরু হবে এবং চলবে রাত ১০টা পর্যন্ত। প্রখ্যাত বাউল শিল্পী পবন দাস, বাউল কালা মিয়া সহ অন্যান্য বাউল শিল্পীরা এতে অংশ নেবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
বেঙ্গলী ক্লাব ইউএসএ উৎসবটির আয়োজন করেছে। এ নিয়ে ৫ জুলাই বুধবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানিয়েছেন, প্রথম বারের মতো এমন অনুষ্ঠানে প্রবাসীরা ফিরে যাবেন দেশের মাটিতে। ধামাইল, পদাবলী কীর্তন, পুঁথি পাঠ, কবি গান, যাত্রা পালা, নৃত্য সহ লোকজ সংস্কৃতির উপাদান নিয়ে উৎসব সাজানো হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছে।
সংগঠক শিবলী সাদিকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাউল পবন দাস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা রথিন্দ্র নাথ রায়, উৎসবের পৃষ্টপোষক আজকাল পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ, সংগঠনের আহ্বায়ক দীপক দাস, দীনেশ চন্দ্র মজুমদার এবং শীতাংশু গুহ।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বাংলা লোকসংগীতের সীমানা দেশের গন্ডি থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের এ প্রান্ত থেকে অপরপ্রান্তে। বাংলাদেশের গ্রাম বাংলার মাটি ও মানুষের নাড়ির সাথে সম্পর্কের সংস্কৃতি দেশের বাইরে ছড়িয়ে দেয়ার প্রয়াস থেকেই এমন উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বাইরে জন্ম ও বেড়ে উঠা বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে দেশের মাটি মানুষের হাজার বছরের চর্চিত সংস্কৃতির সাথে পরিচয় ঘটবে এমন উৎসবের মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, নিউইয়র্কে প্রথম বারের মত এমন উৎসবে নানা সীমাবদ্ধতা থাকবে। তাঁরা সবাইকে শনিবারে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ