Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

৩২তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এ শিব্বীর আহমেদ’র ৫টি নতুন বই

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: July 15, 2023 | 11:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ৩২তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৫টি নতুন বই পাওয়া যাবে। বইগুলো হল একুশের বইমেলায় প্রকাশিত প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’, মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের যোদ্ধা’, কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’, ফটোবুক ‘অদম্য শেখ হাসিনা’ এবং ‘সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ ভাবনা’।

এই ৫টি বই ছাড়াও শিব্বীর আহমেদ এর প্রকাশিত অন্যান্য বইসমুহ পাওয়া যাবে ৩২তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এর অন্বয় ও অনন্যা স্টলে। এখানে উল্লেখ্য, ৩২তম নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এ শিব্বীর আহমেদ এর বই ফটোবুক ‘অদম্য শেখ হাসিনা’ এবং ‘সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ ভাবনা’ প্রকাশ করেছে অনন্যা প্রকাশনি।

বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত শিব্বীর আহমেদ বিভিন্ন কলাম সংকলন নিয়ে অন্বয় প্রকাশ বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেছে নির্বাচিত কলাম। বইটির প্রচ্ছদ করেছেন রুদ্র কায়সার। মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের যোদ্ধা’ বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেছে তুর্য প্রকাশনি। বইটির প্রচ্ছদ করেছেন মশিউর রহমান। কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ প্রকাশ করেছে অনন্যা প্রকাশনি। রূপালী জোছনার জল বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

শিব্বীর আহমেদ সম্পাদিত ‘সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ ভাবনা’ বইটির প্রথম প্রকাশ জুলাই ২০২৩ এবং বইটি বাজারে এনেছে অনন্যা। বইটিতে সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ নিয়ে প্রকাশিত বিভিন্ন ভাবনা স্থান পেয়েছে। বইটি থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বিশেষ করে তরুণ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ ভাবনা বইটির প্রচ্ছদ করেছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।

ফটোবুক ‘অদ্যম শেখ হাসিনা’ বইটিতে ২০০৬-২০০৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরের বিভিন্ন ছবি স্থান পেয়েছে। বইটির প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন শিব্বীর আহমেদ নিজেই। বিজ্ঞপ্তি।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ