নিউইয়র্কে লং আইল্যান্ডের বেবিলন টাউন হলে বাংলাদেশ মেলা ২৯ জুলাই শনিবার : নগর বাউল জেমস এর লাইভ কনসার্ট (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে লং আইল্যান্ডের বেবিলন টাউন হলে অনুষ্ঠিত হবে বাংলাদেশিদের প্রথম মেলা। আগামী ২৯ জুলাই শনিবার আয়োজিত এ মেলায় নগর বাউল জেমস এর লাইভ কনসার্টসহ থাকবে বর্ণাঢ্যসব অনুষ্ঠানমালা। লং আইল্যান্ডে বাংলাদেশি মেলার আয়োজকদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ২০ জুলাই জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে জানান হয়, এদিন দুপুর আড়াইটা থেকে মধ্যরাত অবধি চলা এই মেলায় নগর বাউল জেমস এর লাইভ কনসার্ট ছাড়াও থাকবে বাংলাদেশ থেকে আগত নায়ক-নায়িকা ও গায়ক-গায়িকাদের নানা পরিবেশনা। মূলধারার নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
মেলায় ফ্রি এডমিশন, ফ্রি কনসার্ট ও ফ্রি পার্কিং এর ব্যবস্থা থাকবে। র্যাফেল ড্র-তে থাকবে ব্রান্ড নিউ গাড়ি।
সংবাদ সম্মেলনে জানান হয়, মেলাটিকে স্মরণীয় করে তুলতে গঠন করা হয়েছে একটি শক্তিশালী কমিটি। এ কমিটির কনভেনর হচ্ছেন মূলধারার রাজনীতিক, ফোবানার চেয়ারম্যান ও জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, কো কনভেনর হিসেবে রয়েছেন লায়ন আসেফ বারী টুটুল, ডা. মাসুদুর রহমান, মোহাম্মদ মহসীন, মিয়া আলীম পাখি ও তারেক হাসান খান, চীফ কো অর্ডিনেটর রাজনীতিক গোলাম ফারুক শাহীন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি রিয়াজ মাহমুদ। মেলার কালচারাল ইভেন্টের চেয়ারম্যান হচ্ছেন ইশতিয়াক আহমেদ রুমি।
সংবাদ সম্মেলনে কমিটির কর্মকর্তারা ছাড়াও আরও উপস্থিত ছিলেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জেবিবিএ’র সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
মেলার আয়োজকদের পক্ষ থেকে জানান হয়, লং আইল্যান্ডে প্রায় ২০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। তাদের দীর্ঘ পথ ও ট্রাফিক পাড়ি দিয়ে সিটিতে মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে আসতে হয়। এবার এ ধরণের অনুষ্ঠান লং আইল্যান্ডবাসীর দোড়গোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। এই মেলায় প্রায় ৫ থেকে ৮ হাজার বাংলাদেশি অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, লংআইল্যান্ডে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে দেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে যাওয়া হচ্ছে। এবারের মেলায় পারফর্ম করা নগর বাউল জেমস নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি